মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে যাচ্ছে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর)

2026-11-18T10:43:06+00:00
2026-11-18T11:07:11+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
রাজধানী
মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে যাচ্ছে ৭ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম  আপডেট: ১৮.১১.২০২৬ ১১:০৭ এএম
মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে যাচ্ছে ৭ ইউনিট
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাততলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়ার পরপরই তা নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট পাঠানো হয়েছে।

লিমা খানম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে না পৌঁছানোয় আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে পড়েছেন কি না কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: