শাহআলীতে ৩১২ গ্রাম হেরোইন ও প্রায় ১১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শাহআলীতে অভিযান চালিয়ে ৩১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৯৭ হাজার ৯৮০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে

2026-11-12T13:12:31+00:00
2026-11-12T13:12:31+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
রাজধানী
শাহআলীতে ৩১২ গ্রাম হেরোইন ও প্রায় ১১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম 
শাহআলীতে ৩১২ গ্রাম হেরোইন ও প্রায় ১১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীর শাহআলীতে অভিযান চালিয়ে ৩১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৯৭ হাজার ৯৮০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন রাসেল পার্ক (চিলড্রেন পার্ক) এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাসিম (৩০) ও মোছা. শিউলি আক্তার (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৪-এর একটি আভিযানিক দল জানতে পারে, রাসেল পার্ক এলাকায় কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে নাসিম ও শিউলি আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এজাহার সূত্রে আরও জানা যায়, শিউলি আক্তারকে জিজ্ঞাসাবাদে তাঁর স্বামী মো. রিপন হাসান (৩৮)-এর মাদক কারবারে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ভাড়া বাসায় অভিযান চালাতে গেলে রিপন পালিয়ে যান। পরে ওই বাসায় তল্লাশি করে আরও ১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৯৭ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের বরাতে এসআরবি-৪ জানায়, তাঁরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে মজুত করতেন। পরে শাহআলী, পল্লবী, মিরপুরসহ আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বেশি দামে তা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৪।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: