আইনবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভাবমূর্তি ও স্বচ্ছতা রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো.

2026-11-11T10:10:43+00:00
2026-11-11T10:10:43+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
রাজধানী
আইনবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না: ডিএনসিসি প্রশাসক
‘স্বচ্ছতা ও সুনাম রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে আইন মেনে চলতে হবে’
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১০ এএম 
সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভাবমূর্তি ও স্বচ্ছতা রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, আইন ও বিধিমালার পরিপন্থী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নগরবাসীর সেবা নিশ্চিত করা এবং সিটি করপোরেশনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক।

তিনি বলেন, “সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে নগরবাসীকে সেবা প্রদানই আমাদের প্রধান কাজ। দীর্ঘদিন ধরে মানুষ বিভিন্ন সেবা নিতে এসে যে অনীহা বা অস্বস্তির মুখোমুখি হতো, তা দূর করে আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছি।”

কর্মচারীদের অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “অফিসের গোপনীয় তথ্য ও আদেশ বাইরে পাঠানোর মতো অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঠিকাদারদের কাজের গুণগত মান এবং সরকারি বিধিবিধান অনুসরণের বিষয়ে প্রশাসক বলেন, “যেসব ক্ষেত্রে যৌক্তিক ও বিধিসম্মত বিষয় থাকবে, সেগুলো বিবেচনা করে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অসৎ ও মানহীন ঠিকাদারদের জন্য করপোরেশনের দরজা বন্ধ থাকবে। বেআইনি কোনো দাবির সুযোগ নেই।”

রাজনীতি ও জাতীয় প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রেখে দেশে সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক চর্চা হওয়া প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে তিনি বলেন, “আমরা যা বলব, তা বাস্তবে রূপায়ণ করাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। মুখে নীতিকথা বলে কাজে ভিন্নতা রাখলে আদর্শ বাস্তবায়ন হয় না।”

শ্রমিক-কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে তিনি জানান, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। তবে সবাইকে নিজ নিজ দায়িত্ব ও সীমার মধ্যে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের প্রতিনিধি এবং জাতীয়তাবাদী শ্রমিক দল ও কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: