আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে ছয় প্লাটুন আনসার ব্যাটালিয়ন

2026-11-11T18:06:01+00:00
2026-11-11T18:06:01+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
রাজধানী
আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম 
সংগৃহীত ছবি
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে ছয় প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ নিরাপত্তা তৎপরতায় শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে বলে জানিয়েছে বাহিনী।

বাহিনীর নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও দ্রুত সাড়াদান কার্যক্রমের ফলে শিল্পকারখানার উৎপাদন সচল রয়েছে। স্বাভাবিক রয়েছে মহাসড়কের যান চলাচল এবং নির্বিঘ্নে চলাচল করছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণির সার্বিক তত্ত্বাবধানে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মোতায়েন করা ছয় প্লাটুন স্ট্রাইকিং ফোর্স সফিপুর, মৌচাক, গাছা, ভোগড়া বাইপাস ও মাওনা এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা কাজ করছেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সার্কেল অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের নেতৃত্বে মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ কার্যক্রমের সার্বিক সমন্বয় ও তদারকি করছেন গাজীপুরের জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামান, উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ।

নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট, স্থানীয় ভাতাভোগী সদস্য এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের সমন্বয়ে তথ্য নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে নিকটবর্তী শিল্পপ্রতিষ্ঠানে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে আসছে।

গাজীপুর শিল্পাঞ্চলেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও শিল্পমালিকদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর এ কার্যক্রম অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: