রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ডাকা ধর্মঘটে রাজধানীর কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী

2026-11-09T12:05:21+00:00
2026-11-09T12:05:21+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
রাজধানী
রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম 
রাজধানীর কয়েকটি এলাকায় বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ডাকা ধর্মঘট
বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ডাকা ধর্মঘটে রাজধানীর কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন অটোরিকশাচালকরা। এ সময় সড়কে চলাচল করা কিছু অটোরিকশা আটকে দেওয়া হয়। কোথাও হেডলাইট ভাঙচুর, আবার কোথাও ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাও ঘটে।

চালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানের প্রতিবাদে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন।

সকাল ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে জড়ো হন চালকরা। সেখানে বিভিন্ন দাবিতে স্লোগান দেন তাঁরা।

এর কিছুক্ষণ পর, সোয়া ৯টার দিকে দয়াগঞ্জ মোড়ে দুই স্কুলছাত্রীকে নিয়ে চলাচল করা একটি অটোরিকশায় হামলার ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তি অটোরিকশাটির হেডলাইটে আঘাত করলে সেটি ভেঙে যায়। এতে ভেতরে থাকা দুই স্কুলছাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে চালক ও হামলাকারীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়।

অন্যদিকে মুরগিটোলা মোড়ে তিন থেকে চারটি অটোরিকশা আটকে সেগুলোর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।

হঠাৎ অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীরা। বিভিন্ন মোড়ে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। গাড়ি না পেয়ে কেউ কেউ দীর্ঘ পথ হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হন।

যাত্রাবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অফিস করতে যাওয়া এক কর্মকর্তা বলেন, ‘রাস্তায় এসে দেখি অটোরিকশা চলাচল বন্ধ। এখন বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।’

ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: