রাজধানীতে পুলিশের বিশেষ তৎপরতা, সন্দেহভাজন ব্যক্তি-যানবাহনে তল্লাশি

রাজধানী

রাজধানীর নিরাপত্তায় ডিএমপির বিশেষ অভিযান, মোড়ে মোড়ে চেকপোস্ট ও কড়া নজরদারিরাজধানীর সার্বিক নিরাপত্তা জোরদারে বিশেষ তৎপরতা শুরু করেছে ঢাকা মহানগর

2026-11-11T17:51:10+00:00
2026-11-11T17:51:10+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
রাজধানী
রাজধানীতে পুলিশের বিশেষ তৎপরতা, সন্দেহভাজন ব্যক্তি-যানবাহনে তল্লাশি
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম 
রাজধানীতে পুলিশের বিশেষ তৎপরতা, সন্দেহভাজন ব্যক্তি-যানবাহনে তল্লাশি
রাজধানীর নিরাপত্তায় ডিএমপির বিশেষ অভিযান, মোড়ে মোড়ে চেকপোস্ট ও কড়া নজরদারি

রাজধানীর সার্বিক নিরাপত্তা জোরদারে বিশেষ তৎপরতা শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর জানমালের সুরক্ষা, অপরাধ দমন এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপরও নজর রাখছেন পুলিশ সদস্যরা।

ডিএমপির এ কর্মকর্তা জানান, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধ ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, রাজধানীর সড়কে চলাচলকারী যানবাহন ও চালকদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের সুরক্ষায় ডিএমপি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: