ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, আইস-ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের অভিযানে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ হাজার ৯৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া, সাড়ে

2026-11-17T18:17:25+00:00
2026-11-17T18:17:25+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
রাজধানী
ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, আইস-ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম 
ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, আইস-ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের অভিযানে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ হাজার ৯৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া, সাড়ে ৭ কেজি গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দুজন পলাতক রয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের মতিঝিল, ডেমরা ও খিলগাঁও সার্কেল পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।

মতিঝিল সার্কেলের অভিযান

মতিঝিল সার্কেলের অভিযানে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০ পিস ইয়াবাসহ মো. আতিকুর রহমান (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলমের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কাজলা, নয়ানগর এলাকার চেয়ারম্যান ভবনের নবম তলার অষ্টম তলায় (ফ্ল্যাট নম্বর ডি-৮) অভিযান চালায়।

দুই নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ফ্ল্যাটটি তল্লাশি করে পশ্চিম পাশের কক্ষের কাঠের আলমারির ড্রয়ার থেকে চারটি স্বচ্ছ জিপার ব্যাগে রাখা ৫০ গ্রাম করে মোট ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ এবং দুটি নীল রঙের জিপার ব্যাগে রাখা ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় আতিকুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে গোপন তথ্যের ভিত্তিতে আতিকুর রহমানের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ক্রিস্টাল মেথ ও ইয়াবা এনে ফ্ল্যাটে মজুত করে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করার কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

ডেমরা সার্কেলের অভিযান

ডেমরা সার্কেলের অভিযানে ২ হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম ইয়াবার গুঁড়াসহ অমূল্য কুমার রায় (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে একটি দল ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন সদরঘাটের ৪/২-বি, সিমসন রোডে অবস্থিত আমিন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের দক্ষিণ পাশের পিচঢালাই সড়কে অভিযান চালায়।

দুই নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে অমূল্য কুমার রায়ের দেহ তল্লাশি করে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে ২ হাজার পিস ইয়াবা এবং সাদা রঙের জিপারযুক্ত পলিপ্যাকে ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অমূল্য কুমার রায় টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করার কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

খিলগাঁও সার্কেলের অভিযান

খিলগাঁও সার্কেলের পৃথক অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার এবং দুজনকে পলাতক দেখানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি দল খিলগাঁও থানাধীন মেরাদিয়া রজব আলী বাদশা সড়ক ও মুগদা থানাধীন ৫৮/১০, উত্তর মুগদাপাড়া, ঝিলপাড় এলাকায় অভিযান চালায়।

দুই নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে একটি বসতঘর তল্লাশি করে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর পলিথিনের প্যাকেটে রাখা সাড়ে ৭ কেজি গাঁজা, ৫৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় রিনা বেগম (৩০) ও শরমিন আক্তার (৩১) এবং মো. জিন্নাতুল ইসলাম (৩৫)-এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে শরমিন আক্তার ও মো. জিন্নাতুল ইসলাম পলাতক রয়েছেন।

একই দল মুগদা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ মো. রোহান (২০) নামে একজনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: