বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নামে নকল গিজার তৈরি, কারখানা সিলগালা

রাজধানী

বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই গিজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি প্রতিষ্ঠানকে

2026-11-17T18:13:43+00:00
2026-11-17T18:13:43+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
রাজধানী
বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নামে নকল গিজার তৈরি, কারখানা সিলগালা
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম 
বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নামে নকল গিজার তৈরি, কারখানা সিলগালা
বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই গিজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উত্তর যাত্রাবাড়ীর ‘১০ এমএম বিআরবি গিজার’ নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি বৈধ সিএম লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বিক্রি করে আসছিল। গিজার বাজারজাত করতে প্রতিষ্ঠানটি বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করছিল এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল। এসব অনিয়মের দায়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করেন।

বিএসটিআই জানায়, গিজার তাদের বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত ৩৩৫টি পণ্যের একটি। এ পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের জন্য বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া গিজার বাজারজাত করা হলে এবং এর নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি থাকলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।

নকল বা অনুমোদনহীন গিজার কেনার ক্ষেত্রে পণ্যটির বৈদ্যুতিক সুরক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পানির চাপ সহ্য করার ক্ষমতা নির্ধারিত মান অনুযায়ী পরীক্ষিত কি না, তা যাচাই করা জরুরি। এসব সুরক্ষাব্যবস্থায় ঘাটতি থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, আগুন লাগা, গরম পানিতে দগ্ধ হওয়া কিংবা ট্যাংক ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী পণ্য পরীক্ষা করে লাইসেন্স দিয়ে থাকে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহযোগিতা করে।

অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম ও পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

পণ্যের মান নিশ্চিত করা এবং নিম্নমানের পণ্য উৎপাদন ও বিএসটিআইয়ের মানচিহ্নের অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: