ধানমন্ডিতে গ্যাস লিকেজের আগুনে প্রাণ গেল মা-ছেলের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মা ও তাঁর দেড় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে।

2026-11-21T13:48:02+00:00
2026-11-21T13:48:02+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রাজধানী
ধানমন্ডিতে গ্যাস লিকেজের আগুনে প্রাণ গেল মা-ছেলের
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মা ও তাঁর দেড় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন সাবা (৩০) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে আর এস রহমান। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবা। আর শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় তাঁর ছেলের।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসকের তথ্য অনুযায়ী, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। অন্যদিকে তাঁর শিশুসন্তানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

এ ঘটনায় দগ্ধ অপর তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাঁদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: