ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া, কাল মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ গায়িকা

অনলাইন ডেস্ক

বিনোদন

‘বিলিওনেরা’ গানের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা ঢাকায় পৌঁছেছেন। আগামীকাল শুক্রবার রাজধানীতে তাঁর কনসার্ট। আয়োজনে আন্তর্জাতিক পপসংগীতের

2026-11-26T18:48:54+00:00
2026-11-26T18:48:54+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিনোদন
ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া, কাল মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ গায়িকা
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম 
আন্তর্জাতিক পরিচিতি পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা।
‘বিলিওনেরা’ গানের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা ঢাকায় পৌঁছেছেন। আগামীকাল শুক্রবার রাজধানীতে তাঁর কনসার্ট। আয়োজনে আন্তর্জাতিক পপসংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটাতে থাকছে সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ডের পরিবেশনা।

‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন ওটিলিয়া। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।

বাংলাদেশে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করেন এই গায়িকা। তিনি লেখেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।’

কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদিরও। তাঁর ব্যান্ডের পরিবেশনা ও ওটিলিয়ার জনপ্রিয় গান মিলিয়ে আয়োজনটি জমজমাট হবে বলে আশা করছেন আয়োজকেরা।

আগামীকাল ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে কনসার্টটি শুরু হবে। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে আগাম টিকিট পাওয়া যাচ্ছে। এর আগে ২০২২ সালে বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া।

রোমানিয়ান এই পপশিল্পী ২০১৪ সালে ‘বিলিওনেরা’ গান প্রকাশের পর আন্তর্জাতিক পরিচিতি পান। গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান ও ভারতের রেডিওতে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দেশগুলোর সংগীত তালিকার শীর্ষস্থানেও পৌঁছায়। এরপর থেকেই ‘বিলিওনেরা’ গানের সঙ্গে ওটিলিয়ার নাম বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: