মানহানিকর মন্তব্যের অভিযোগ, দুই নারীর বিরুদ্ধে তিশার মামলা

অনলাইন ডেস্ক

বিনোদন

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে এবার আইনের আশ্রয় নিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। মানহানির অভিযোগে সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা

2026-11-24T11:05:52+00:00
2026-11-24T11:05:52+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিনোদন
মানহানিকর মন্তব্যের অভিযোগ, দুই নারীর বিরুদ্ধে তিশার মামলা
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৫ এএম 
মানহানিকর মন্তব্যের অভিযোগ, দুই নারীর বিরুদ্ধে তিশার মামলা
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে এবার আইনের আশ্রয় নিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। মানহানির অভিযোগে সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি করেন তিশা। বর্তমানে অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে।

মামলার বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি। জানান, যা বলার তাঁর আইনজীবী বলবেন।

তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির অভিযোগে আদালতে মামলা করেন অভিনেত্রী।

মামলায় সানায়্যা আনাম ওয়াফিকাহকে এক নম্বর এবং ফাতেমা তুজ জোহরাকে দুই নম্বর আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এর পরিপ্রেক্ষিতে দুই নারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: