মিস ইউনিভার্সের মঞ্চে শান্তির বার্তা দিলেন ইসরায়েলের ড্যানিয়েল

অনলাইন ডেস্ক

বিনোদন

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম পর্বে পোশাকের মাধ্যমে নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছেন প্রতিযোগীরা। সেই সঙ্গে কেউ

2026-11-23T15:10:54+00:00
2026-11-23T15:10:54+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিনোদন
মিস ইউনিভার্সের মঞ্চে শান্তির বার্তা দিলেন ইসরায়েলের ড্যানিয়েল
অনলাইন ডেস্ক
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম 
মিস ইউনিভার্সের মঞ্চে শান্তির বার্তা দিলেন ইসরায়েলের ড্যানিয়েল
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম পর্বে পোশাকের মাধ্যমে নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছেন প্রতিযোগীরা। সেই সঙ্গে কেউ কেউ দিয়েছেন বিশেষ বার্তাও। এবারের আসরে ইসরায়েলের প্রতিনিধি ড্যানিয়েল ইয়াবলনকা তাঁর পোশাকে জেরুজালেমের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শান্তি ও সহাবস্থানের আহ্বান জানিয়েছেন।

‘হোয়্যার দ্য ডেজার্ট ব্লুমস’ শিরোনামের পোশাকে মঞ্চে হাজির হন ড্যানিয়েল। তাঁর পোশাকের অন্যতম আকর্ষণ ছিল ‘পিস’ বা ‘শান্তি’ শব্দটি। ইংরেজি, হিব্রু ও আরবি—তিন ভাষায় শব্দটি লেখা ছিল পোশাকে।

সোনালি রঙের জমকালো পোশাকের সঙ্গে ড্যানিয়েলের মাথায় ছিল বড় অলংকৃত মুকুট। পোশাকের দুই পাশে ছড়িয়ে ছিল বিশাল একটি কেপ বা চাদর। তাতে ফুটিয়ে তোলা হয় জেরুজালেমের প্রাচীন স্থাপনা, জলপাইয়ের শাখা, লেবু-কমলাসহ নানা ফল, ফুল ও সাদা কবুতরের চিত্র।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এসব উপাদানের মধ্য দিয়ে জীবনের সম্ভাবনা, ঐতিহ্য ও আশার প্রতীক তুলে ধরতে চেয়েছেন ড্যানিয়েল। পাশাপাশি তিন ভাষায় ‘শান্তি’ শব্দটি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহাবস্থানের বার্তা দিয়েছেন তিনি।

নিজের পোশাকের ভাবনা প্রসঙ্গে দ্য টাইমস অব ইসরায়েলকে ড্যানিয়েল বলেন, ‘শিরোনামের বাইরেও ইসরায়েলের গল্প তুলে ধরুক, এমনটাই চেয়েছি এই পোশাকের মাধ্যমে।’

তবে তাঁর এই শান্তির বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকে পোশাকের নকশা, কারুকাজ ও সহাবস্থানের বার্তার প্রশংসা করেছেন। অন্যদিকে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে অনেকে এই বার্তার সঙ্গে বাস্তবতার বৈপরীত্য তুলে ধরে সমালোচনা করেছেন। কেউ কেউ ফিলিস্তিনের মুক্তির দাবিও জানিয়েছেন।

উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে পুয়ের্তো রিকোতে। আগামী ২৪ নভেম্বর বসবে গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: