সুইমস্যুটে নতুন লুকে অপু বিশ্বাস, সামাজিক মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডের পর্দায় নানা চরিত্রে দেখা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এবার ভিন্ন সাজে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন তিনি। নীলাভ স্বচ্ছ

2026-11-22T15:39:16+00:00
2026-11-22T15:39:16+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিনোদন
সুইমস্যুটে নতুন লুকে অপু বিশ্বাস, সামাজিক মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস
বিনোদন ডেস্ক
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম 
চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ঢালিউডের পর্দায় নানা চরিত্রে দেখা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এবার ভিন্ন সাজে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন তিনি। নীলাভ স্বচ্ছ জলে কালো সুইমস্যুটে তাঁর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন এই লুকে অভিনেত্রীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আটটি ছবি প্রকাশ করেন অপু। ছবিগুলোর কোনোটিতে তাঁকে গলা পর্যন্ত পানিতে ডুবে থাকতে, আবার কোনোটিতে ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার আমি’।

অপুর এই পোস্ট ঘিরে অল্প সময়েই অনুসারীদের মধ্যে সাড়া পড়ে। প্রকাশের ৩০ মিনিটের মধ্যে ছবিগুলোতে সাড়ে সাত হাজারের বেশি প্রতিক্রিয়া আসে। মন্তব্যের সংখ্যাও ছাড়িয়ে যায় ছয় শ।

অভিনয়ে বেশ কিছুদিন ধরেই তুলনামূলক অনিয়মিত অপু বিশ্বাস। সিনেমার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজ ও নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। ছেলে আব্রাম খান জয়কে ঘিরেও রয়েছে নানা ব্যস্ততা। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমই ভক্তদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে তাঁর।

তবে বড় পর্দায় ফেরার সম্ভাবনাও রয়েছে। কিছুদিন আগে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নেন অপু। কিন্তু সিনেমাটির নায়ক গ্রেপ্তার হওয়ার পর থেকে ছবিটির কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাকি শুটিং কবে শেষ হবে কিংবা সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: