মামা-ভাগ্নির বিয়ের রীতি নিয়ে বিতর্ক, নিজের অবস্থান জানালেন কীর্তি

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে মামা ও ভাগ্নির বিয়ের প্রচলিত রীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর বক্তব্যের

2026-11-21T16:17:48+00:00
2026-11-21T16:17:48+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিনোদন
মামা-ভাগ্নির বিয়ের রীতি নিয়ে বিতর্ক, নিজের অবস্থান জানালেন কীর্তি
বিনোদন ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম 
মামা-ভাগ্নির বিয়ের রীতি নিয়ে বিতর্ক, নিজের অবস্থান জানালেন কীর্তি
দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে মামা ও ভাগ্নির বিয়ের প্রচলিত রীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর বক্তব্যের সময় পাশে থাকা অভিনেত্রী কীর্তি সুরেশের হাসি ও সম্মতিসূচক মন্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কীর্তি।

দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে বোনের মেয়েকে বিয়ে করার একটি প্রথা প্রচলিত রয়েছে। ‘মামান কল্যাণম’ নামে পরিচিত এই রীতিতে পাত্রকে বলা হয় ‘মুরাই মামান’। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে এ প্রথার প্রসঙ্গ তোলেন রাধিকা।

তিনি জানান, একটি তেলুগু সিনেমায় তাঁর চরিত্রকে নিজের মামার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল। এমন দৃশ্যে অভিনয় করা তাঁর জন্য বেশ অস্বস্তিকর ও কঠিন ছিল। ওই সিনেমায় তাঁর মামার চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণ। খবর আনন্দবাজার অনলাইনের।

সাক্ষাৎকারে রাধিকার পাশে ছিলেন কীর্তি সুরেশ। রাধিকার বক্তব্য শুনে হেসে তিনি জানান, তামিল ও তেলুগু সংস্কৃতির কিছু এলাকায় মামাকে বিয়ে করার রীতি রয়েছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে কীর্তির মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, রাধিকার বক্তব্যের সময় তিনি কেন জোরালো প্রতিবাদ করেননি।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের মুখে পড়েন কীর্তি। জবাবে তিনি বলেন, প্রথমে রাধিকার বক্তব্যের অর্থ ঠিক বুঝতে পারেননি। পরে বুঝতে পারেন, রাধিকা তাঁদের সংস্কৃতির একটি প্রচলিত রীতির কথা বলছেন। তাই তিনি বিষয়টি সম্পর্কে শুধু তথ্য দিয়েছিলেন।

কীর্তির ভাষ্য, রাধিকা যখন বলছিলেন যে সিনেমায় তাঁকে মামার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছে, তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে উপলব্ধি করেন, রাধিকা দক্ষিণ ভারতের একটি সামাজিক রীতির প্রসঙ্গ তুলেছেন। তাই তিনি জানান, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় এমন বিয়ের প্রচলন রয়েছে।

কীর্তি আরও স্পষ্ট করেন, কেরালায় এ ধরনের প্রথা নেই। উত্তর ভারতের কেউ দক্ষিণ ভারতের সংস্কৃতি সম্পর্কে না জানলে তাঁকে বিষয়টি ব্যাখ্যা করে বলা যায়। তবে কাউকে জোর করে কোনো কিছু বিশ্বাস করানো বা কথা বলতে বাধা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কর্ণাটকে এ রীতি আছে কি না, সে বিষয়ে তাঁর জানা নেই বলেও জানান অভিনেত্রী।

রাধিকার বক্তব্যের বিষয়ে কীর্তির অবস্থান, তিনি কাউকে সমর্থন বা বিরোধিতা করতে নয়, বরং একটি সাংস্কৃতিক প্রথা সম্পর্কে তথ্য জানাতেই মন্তব্য করেছিলেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: