‘আম্মাজান’ হতে চেয়েও কেন পারেননি শাবানা, কারণ জানালেন পরিচালক

অনলাইন ডেস্ক

বিনোদন

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা ‘আম্মাজান’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও রাজি হননি কিংবদন্তি অভিনেত্রী শাবানা। অথচ গল্প শুনে আবেগাপ্লুত হয়ে প্রথমে সিনেমাটিতে

2026-11-20T16:49:51+00:00
2026-11-20T16:49:51+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বিনোদন
‘আম্মাজান’ হতে চেয়েও কেন পারেননি শাবানা, কারণ জানালেন পরিচালক
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম 
‘আম্মাজান’ হতে চেয়েও কেন পারেননি শাবানা, কারণ জানালেন পরিচালক
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা ‘আম্মাজান’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও রাজি হননি কিংবদন্তি অভিনেত্রী শাবানা। অথচ গল্প শুনে আবেগাপ্লুত হয়ে প্রথমে সিনেমাটিতে কাজ করার সম্মতিও জানিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সহশিল্পীদের আপত্তির কারণেই সরে দাঁড়ান এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা জানিয়েছেন সিনেমাটির পরিচালক কাজী হায়াৎ।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘আম্মাজান’ পরিচালনা করেন কাজী হায়াৎ। প্রয়াত অভিনেতা মান্না অভিনীত সিনেমাটি মা-ছেলের আবেগঘন সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। এতে ‘আম্মাজান’ চরিত্রে অভিনয় করেন শবনম। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ব্যবসায়িকভাবেও সফলতা পায়।

তবে এই চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শাবানা। কাজী হায়াতের ভাষ্য অনুযায়ী, তাঁকে গল্প শোনানোর পর আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। তখনই সিনেমায় অভিনয়ের সম্মতি জানিয়ে পরদিন শিডিউল নিতে আসতে বলেন।

কিন্তু পরদিন শিডিউল নিতে গেলে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন শাবানা। কাজী হায়াৎ কারণ জানতে চাইলে অভিনেত্রী জানান, যেসব নায়কের বিপরীতে তিনি অভিনয় করেন, তাঁদের কয়েকজন তাঁকে ‘আম্মাজান’ চরিত্রে অভিনয় না করার পরামর্শ দিয়েছেন। তাঁদের আশঙ্কা ছিল, শাবানা যদি মান্নার মায়ের চরিত্রে অভিনয় করেন, তাহলে ভবিষ্যতে তাঁদের বিপরীতে নায়িকা হিসেবে তাঁকে আর পাওয়া যাবে না।

এ কারণে শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ান শাবানা। কাজী হায়াৎ জানান, সিদ্ধান্তটি নিতে গিয়ে কষ্ট পেয়েছিলেন অভিনেত্রী। পরিচালকের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেছিলেন, সিনেমাটি যে ভালো হবে এবং দর্শকের কাছে সাড়া ফেলবে, তা তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু পরিস্থিতির কারণে এতে অভিনয় করা সম্ভব হচ্ছে না।

পরে শবনমের অভিনয়ে পর্দায় প্রাণ পায় ‘আম্মাজান’ চরিত্রটি। সময় পেরিয়ে গেলেও সিনেমাটি ও এর গান দর্শকদের কাছে এখনো স্মরণীয় হয়ে আছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: