প্রচার অনুষ্ঠানে মিসকিনের স্পর্শ, অস্বস্তিতে কীর্তি সুরেশ

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশের নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’ মুক্তি পাচ্ছে আজ শুক্রবার (২০ নভেম্বর)। তবে সিনেমার মুক্তির আগেই প্রচার অনুষ্ঠানের

2026-11-20T16:44:39+00:00
2026-11-20T16:44:39+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বিনোদন
প্রচার অনুষ্ঠানে মিসকিনের স্পর্শ, অস্বস্তিতে কীর্তি সুরেশ
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম 
অভিনেত্রী কীর্তি সুরেশ। ফাইল ছবি
দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশের নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’ মুক্তি পাচ্ছে আজ শুক্রবার (২০ নভেম্বর)। তবে সিনেমার মুক্তির আগেই প্রচার অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে আলোচনায় এসেছেন অভিনেত্রী। ভিডিওতে সহ-অভিনেতা মিসকিনের আচরণে কীর্তিকে অস্বস্তিতে দেখা গেছে বলে দাবি করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।

চেন্নাইয়ে গত বুধবার (১৮ নভেম্বর) সিনেমাটির প্রচার অনুষ্ঠানে অংশ নেন কীর্তি ও মিসকিন। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। ভিডিওতে কীর্তির প্রশংসা করার সময় মিসকিনকে বারবার তাঁর কোলে ও পায়ের ওপর হাত রাখতে দেখা যায়। এ সময় কীর্তির মুখভঙ্গি দেখে অনেকে তাঁর অস্বস্তির বিষয়টি সামনে আনেন।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অধিকাংশ মন্তব্যে কীর্তির ব্যক্তিগত পরিসর ও সম্মতির অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, সিনেমার প্রয়োজনে অভিনয়ের সময় শারীরিক স্পর্শ এবং বাস্তব জীবনে কারও অনুমতি ছাড়া স্পর্শ করা এক বিষয় নয়।

এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, সিনেমার দৃশ্যে শারীরিক ঘনিষ্ঠতা থাকলেও বাস্তব জীবনে এমন আচরণে একজন অভিনেত্রীর অস্বস্তি বোধ করাটা স্বাভাবিক। আরেকজন লিখেছেন, ‘এটা বাস্তব জীবন, কোনো সিনেমার দৃশ্য নয়। মিসকিনের উদ্দেশ্য যা-ই হোক না কেন, কীর্তি তাঁর আচরণে অস্বস্তি বোধ করে থাকলে তা প্রকাশ করার সম্পূর্ণ অধিকার তাঁর রয়েছে।’

আরও অনেকেই মন্তব্যে সম্মতির গুরুত্ব তুলে ধরেছেন। তাঁদের মতে, সিনেমার দৃশ্যে শারীরিক স্পর্শের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সম্মতি থাকে। বাস্তব জীবনেও কারও ব্যক্তিগত পরিসর ও শারীরিক সীমারেখাকে সম্মান করা জরুরি।

এদিকে চলতি বছরের জুলাইয়ে মুক্তির পরিকল্পনা থাকলেও পিছিয়ে যায় ‘সত্যবান সাবিত্রী’র মুক্তির তারিখ। নতুন সূচি অনুযায়ী আজ প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। একই দিনে মুক্তি পাচ্ছে ধনুশ ও সাই পল্লবী অভিনীত ‘ওম’। ফলে দুই সিনেমার বক্স অফিস লড়াই নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: