বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন অভিনেত্রী সাবা কামার

বিনোদন ডেস্ক

বিনোদন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামারের বিয়ে নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি—সম্প্রতি এমন খবর

2026-11-20T17:46:27+00:00
2026-11-20T17:46:27+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বিনোদন
বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন অভিনেত্রী সাবা কামার
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। _ফাইল ছবি
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামারের বিয়ে নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি—সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে। তবে গুঞ্জনটিকে সরাসরি নাকচ করে দিয়েছেন অভিনেত্রী। রসিকতার সুরে জানিয়েছেন, নিজের বিয়ের আমন্ত্রণপত্রই নাকি এখনো তাঁর হাতে পৌঁছায়নি।

সাবার বিয়ের খবরটি ছড়ান পাকিস্তানের এক কনটেন্ট ক্রিয়েটর। তাঁর দাবি ছিল, আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। এর পরই ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানান সাবা।

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ডিসেম্বরে তাঁর বিয়ে হচ্ছে—এমন খবর কে ছড়িয়েছেন? নিজের ব্যস্ততার কথা তুলে ধরে অভিনেত্রী জানান, কাজের চাপে বাড়ি যাওয়ার সময়ও পাচ্ছেন না, ঠিকমতো ঘুমানোর সুযোগও হচ্ছে না।

বিয়ের আমন্ত্রণপত্র না পাওয়ার বিষয়টি উল্লেখ করে সাবা মজা করে বলেন, সত্যিই যদি বিয়ের আয়োজন হয়, তাহলে তাঁকেও যেন আমন্ত্রণ জানানো হয়। কারণ নিজের বিয়ের কোনো কার্ডই এখনো তাঁর হাতে আসেনি।

এর আগেও গত বছর সাবা কামারের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় এক পডকাস্টে প্রেম ও বিয়ে নিয়ে নিজের ভাবনা জানিয়েছিলেন তিনি। অভিনেত্রীর মতে, ভালোবাসা ও বিয়ে অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করে। নিয়তিতে থাকলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

সাবা বলেছিলেন, ভালোবাসা কিংবা বিয়ের জন্য সময়ের প্রয়োজন। কিন্তু কাজের ব্যস্ততায় এখন তাঁর আট ঘণ্টা ঘুমানোর সময়ও হয় না। বিয়ে ও সন্তান—সবকিছুই নির্ধারিত সময়ে ঘটে বলে মনে করেন তিনি। জীবনে স্থিতিশীলতা, তৃপ্তি ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরে অভিনেত্রী বলেন, ভাগ্যে যার সঙ্গে লেখা আছে, সময় হলে তার সঙ্গেই সবকিছু ঘটবে।

ইউনিসেফের শুভেচ্ছাদূত সাবা কামার পাকিস্তানের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন গুজরানওয়ালায়। পরে পড়াশোনার জন্য লাহোরে গিয়ে অভিনয়জগতে যুক্ত হন। ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করেও পরিচিতি পান তিনি।

২০০৫ সালে টেলিভিশন সিরিজ ‘মেইনে আরাত হু’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় সাবার। ২০১৩ সালে উর্দু সিনেমা ‘আইনা’র মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন। এরপর ২০১৭ সালে ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে তাঁর। পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হিসেবেও পরিচিত সাবা।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: