‘আমরা বুড়ো হলাম, পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনয়ে নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ছেন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নতুন সাজে তাঁর ছবি প্রকাশ

2026-11-19T19:01:33+00:00
2026-11-19T19:01:33+00:00
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিনোদন
ভক্তের মন্তব্যে মুগ্ধতা
‘আমরা বুড়ো হলাম, পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম 
‘আমরা বুড়ো হলাম, পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’
অভিনয়ে নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ছেন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নতুন সাজে তাঁর ছবি প্রকাশ পেলেই প্রশংসায় ভাসান অনুরাগীরা। এবারও ব্যতিক্রম হয়নি। তাঁর সাম্প্রতিক ছবিতে মুগ্ধ হয়ে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে গাঢ় গোলাপি রঙের পোশাকে কয়েকটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। পোশাকে সোনালি ও রুপালি সুতার কারুকাজ, ফুলেল নকশা এবং পুঁতির কাজ ছিল চোখে পড়ার মতো। খোলা ঢেউখেলানো বাদামি চুল, পরিপাটি মেকআপ, হালকা ব্লাশ ও গোলাপি লিপস্টিকে স্নিগ্ধ সাজে ধরা দেন অভিনেত্রী। সঙ্গে ছিল ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলে আংটি।

ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’

অভিনেত্রীর এই সাজে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরাও। পোস্টটিতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্য এসেছে ১১০০-এর বেশি। সেখানে এক ভক্ত লিখেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’ আরেকজনের মন্তব্য, ‘পূর্ণিমা আমার ছোটবেলার ক্রাশ।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘তিন পুরুষের নায়িকা, কোনো পরিবর্তন দেখি না।’

পূর্ণিমাকে সর্বশেষ অভিনয়ে দেখা গেছে কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ। তিন বছর আগে মুক্তি পাওয়া ওই সিরিজের পর পর্দায় নিয়মিত দেখা যায়নি তাঁকে। মাঝেমধ্যে দু-একটি কাজে অংশ নিলেও অভিনয়ে আগের মতো সক্রিয় নন এই অভিনেত্রী। বরং বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক আয়োজনে তাঁর উপস্থিতি বেশি চোখে পড়ে।

তবে অভিনয়ে অনিয়মিত হলেও ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ ধরে রেখেছেন পূর্ণিমা। নতুন সাজের ছবি প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: