নতুন ‘বন্ড গার্ল’ কে? আলোচনায় মার্গারেট-সিডনি

অনলাইন ডেস্ক

বিনোদন

জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমায় নতুন ০০৭ চরিত্রে রবার্ট প্যাটিনসনের নাম আলোচনায় আসার পর এবার কৌতূহল তৈরি হয়েছে তাঁর বিপরীতে

2026-11-18T12:47:00+00:00
2026-11-18T12:47:00+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিনোদন
নতুন ‘বন্ড গার্ল’ কে? আলোচনায় মার্গারেট-সিডনি
অনলাইন ডেস্ক
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম 
আলেকজান্দ্রা ড্যাডারিও-মার্গারেট কোয়ালি-সিডনি সুইনি। _ফাইল ছবি
জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমায় নতুন ০০৭ চরিত্রে রবার্ট প্যাটিনসনের নাম আলোচনায় আসার পর এবার কৌতূহল তৈরি হয়েছে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে। নতুন ‘বন্ড গার্ল’ হিসেবে কাকে দেখা যাবে, এ নিয়ে বিনোদনজগতে শুরু হয়েছে নানা জল্পনা। সম্ভাব্য অভিনেত্রীদের তালিকায় একদিকে বুকমেকারদের পছন্দে এগিয়ে রয়েছেন মার্গারেট কোয়ালি ও সিডনি সুইনি, অন্যদিকে ভক্তদের আলোচনায় জায়গা করে নিয়েছেন আলেকজান্দ্রা ড্যাডারিও।

তবে নতুন বন্ড গার্ল হিসেবে এখনো কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম। রবার্ট প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে নির্বাচনের খবর সামনে এলেও সিনেমার অন্য অভিনয়শিল্পীদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। ফলে সম্ভাব্য অভিনেত্রীদের নাম এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

সম্ভাব্য কাস্টিং নিয়ে আলোচনায় গুরুত্ব পাচ্ছে বিনোদনবিষয়ক সাময়িকী ‘দ্য হলিউড রিপোর্টার’-এর একটি প্রতিবেদন। প্যাটিনসনের ০০৭ চরিত্রের জন্য স্ক্রিন টেস্ট দেওয়ার খবরও প্রথম প্রকাশ করেছিল সাময়িকীটি। গত ২৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে পরবর্তী বন্ড গার্ল হওয়ার সম্ভাবনায় থাকা কয়েকজন অভিনেত্রীর নাম উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, বুকমেকারদের হিসাব-নিকাশে সবচেয়ে এগিয়ে রয়েছেন ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমার অভিনেত্রী মার্গারেট কোয়ালি। তাঁর পরের অবস্থানে আছেন ‘ইউফোরিয়া’খ্যাত সিডনি সুইনি। সম্ভাব্য তালিকায় আরও রয়েছেন ‘দ্য কুইনস গ্যাম্বিট’-এর আনিয়া টেলর-জয় এবং ‘ডুন’ সিনেমার দুই তারকা জেনডায়া ও ফ্লোরেন্স পিউ।

তবে বুকমেকার প্রতিষ্ঠান অডসচেকার ও বেটঅনলাইনের প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় আলেকজান্দ্রা ড্যাডারিওর নাম নেই। ‘ট্রু ডিটেকটিভ’, ‘মেফেয়ার উইচেস’ ও ‘দ্য হোয়াইট লোটাস’-এর এই অভিনেত্রীকে অবশ্য নতুন বন্ড গার্ল হিসেবে দেখতে আগ্রহী তাঁর অনেক ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে ঘিরে চলছে আলোচনা।

বুকমেকারদের পূর্বাভাস যে চূড়ান্ত সিদ্ধান্তের নিশ্চয়তা দেয় না, তার উদাহরণ হিসেবে উঠে এসেছে প্যাটিনসনের নাম। একই প্রতিবেদনে ০০৭ চরিত্রে তাঁর অভিনয়ের সম্ভাবনা মাত্র ৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকেই বেছে নেওয়ার খবর সামনে এসেছে।

তাই বুকমেকারদের তালিকায় নাম না থাকলেও ড্যাডারিওর সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না ভক্তরা। প্যাটিনসনের স্ক্রিন টেস্টের খবর প্রকাশের পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কাস্টিং সিদ্ধান্তে ভূমিকা রেখেছিল কি না, তা স্পষ্ট নয়। তবে ড্যাডারিওকে ঘিরে ভক্তদের আগ্রহ শেষ পর্যন্ত প্রযোজকদের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার বিষয়।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: