সিঙ্গাপুরকে ৭ গোলের বড় ব্যবধানে হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

বিনোদন

ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। জাতীয় দলের জার্সিতে এই প্রথম হ্যাটট্রিকের দেখা

2026-11-17T19:25:52+00:00
2026-11-17T19:25:52+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিনোদন
২১ মিনিটেই ভিনির হ্যাটট্রিক
সিঙ্গাপুরকে ৭ গোলের বড় ব্যবধানে হারাল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম 
সিঙ্গাপুরকে ৭ গোলের বড় ব্যবধানে হারাল ব্রাজিল
ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। জাতীয় দলের জার্সিতে এই প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। বড় জয়ে আগের ম্যাচে জাপানের কাছে হারের হতাশাও কাটিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার সিঙ্গাপুরের কাল্লাং ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। আক্রমণের পর আক্রমণে স্বাগতিকদের রক্ষণ ব্যতিব্যস্ত করে রাখে সেলেসাওরা।

ম্যাচের নবম মিনিটে ব্রুনো গিমারায়েসের পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। এরপর ১৫ ও ২১ মিনিটে আরও দুইবার সিঙ্গাপুরের জালে বল পাঠান তিনি। মাত্র ২১ মিনিটেই পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। ৩১ মিনিটে এস্তেভাও উইলিয়ানের সহায়তায় বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান ৪-০ করেন এন্দ্রিক। প্রথমার্ধেই চার গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি ব্রাজিলের। ৫১ মিনিটে গোল করেন এস্তেভাও উইলিয়ান। ৬৫ মিনিটে দলের ষষ্ঠ গোলটি যোগ করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এরপর ৭৪ মিনিটে অ্যালানের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমি। তাতেই ৭-০ গোলের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

ম্যাচের পরিসংখ্যানেও ছিল ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য। ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের গোলমুখে ২১টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সিঙ্গাপুরের আটটি শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি।

আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে ডাগআউটে ছিলেন না ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নিষেধাজ্ঞার কারণে গ্যালারিতে বসে খেলা দেখেন উইঙ্গার রাফিনিয়াও। দলের কোচের দায়িত্ব সামলান সহকারী ফ্রান্সেসকো মাউরি। আর অধিনায়কের আর্মব্যান্ড ছিল ব্রুনো গিমারায়েসের হাতে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: