‘বাবার মেয়ে হিসেবে গর্বিত’, স্বজনপ্রীতি বিতর্কে অনন্যার স্পষ্ট বক্তব্য

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডে পা রাখার পর থেকেই স্বজনপ্রীতি বা ‘নেপোটিজম’ বিতর্কে আলোচনায় রয়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তবে এ নিয়ে আত্মপক্ষ সমর্থনে না

2026-11-17T19:10:06+00:00
2026-11-17T19:10:06+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিনোদন
‘বাবার মেয়ে হিসেবে গর্বিত’, স্বজনপ্রীতি বিতর্কে অনন্যার স্পষ্ট বক্তব্য
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম 
অভিনেত্রী অনন্যা পান্ডে।
বলিউডে পা রাখার পর থেকেই স্বজনপ্রীতি বা ‘নেপোটিজম’ বিতর্কে আলোচনায় রয়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তবে এ নিয়ে আত্মপক্ষ সমর্থনে না গিয়ে নিজের অবস্থান খোলাখুলিই জানিয়েছেন তিনি। তারকা বাবা চাঙ্কি পান্ডের মেয়ে হিসেবে পরিচয় নিয়ে গর্বিত হওয়ার পাশাপাশি নিজের সুযোগ-সুবিধাপ্রাপ্ত অবস্থানের কথাও স্বীকার করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ অংশ নিয়ে স্বজনপ্রীতি বিতর্ক প্রসঙ্গে কথা বলেন অনন্যা। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরুর পর থেকে তাঁকে ঘিরে চলা সমালোচনা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।

অনন্যা বলেন, বিষয়টি অস্বীকার করার কোনো অর্থ নেই। চাঙ্কি পান্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। বাবার সঙ্গে নিজের পরিচয় জড়িয়ে থাকুক, সেটিই তাঁর প্রত্যাশা। এই পরিচয়ের সঙ্গে নেতিবাচক কোনো অর্থ যুক্ত হোক, তা চান না তিনি।

নিজের বর্তমান জীবন নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। তাঁর ভাষায়, মানুষ তাঁকে নিয়ে যা-ই ভাবুক, প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের স্বপ্নের জীবন কাটানোর সুযোগ পাওয়ায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নিজেকে ভাগ্যবান ও সুবিধাপ্রাপ্ত বলেও স্বীকার করেন অনন্যা।

অনুষ্ঠানে নিজের প্রজন্ম জেন-জিকে ঘিরে প্রচলিত নেতিবাচক ধারণারও সমালোচনা করেন তিনি। অনন্যার মতে, অকারণেই এই প্রজন্মকে নানা সমালোচনার মুখে পড়তে হয়।

তরুণদের কাছে সাফল্যের ধারণা আগের প্রজন্মের তুলনায় ভিন্ন বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, আগে সাফল্য অর্জনের জন্য নির্দিষ্ট কিছু পথ অনুসরণের প্রবণতা ছিল। কিন্তু জেন-জির কাজের ধরন আলাদা। কেউ ব্যস্ততা ও দীর্ঘ সময় কাজ করার মধ্যে স্বাচ্ছন্দ্য খুঁজে পান, আবার কেউ তুলনামূলক কম পরিশ্রম করেও নিজের মতো করে সফল হন। এটি প্রত্যেকের নিজস্ব কর্মপদ্ধতির বিষয়।

সম্প্রতি ‘চাঁদ মেরা দিল’ সিনেমায় অভিনয় করেছেন অনন্যা। করণ জোহরের ধর্ম প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিত ছবিটিতে তাঁর বিপরীতে ছিলেন লক্ষ্য লালওয়ানি। চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সামনে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কল মি বে’-এর দ্বিতীয় সিজনে দেখা যাবে তাঁকে।

সূত্র: এনডিটিভি


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: