৬ বছরের বন্ধুত্বের পর প্রেম, বিয়ের পথে হাঁটতে চান জেবা জান্নাত

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ ছয় বছরের বন্ধুত্বের সম্পর্ক এবার ভালোবাসায় রূপ নিয়েছে ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত ও অভিনেতা-মডেল সিয়াম মৃধার। সম্প্রতি এক

2026-11-16T16:56:25+00:00
2026-11-16T16:56:25+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিনোদন
৬ বছরের বন্ধুত্বের পর প্রেম, বিয়ের পথে হাঁটতে চান জেবা জান্নাত
বিনোদন ডেস্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম 
অভিনেত্রী জেবা জান্নাত
দীর্ঘ ছয় বছরের বন্ধুত্বের সম্পর্ক এবার ভালোবাসায় রূপ নিয়েছে ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত ও অভিনেতা-মডেল সিয়াম মৃধার। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাতে হাত রেখে রেড কার্পেটে হাজির হয়ে নিজেদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন তাঁরা।

গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনের অবসান ঘটে। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেদের সম্পর্কের কথা জানান জেবা ও সিয়াম।


গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেবা জানান, সিয়ামের সঙ্গে তাঁর ছয় থেকে সাত বছরের বন্ধুত্ব। দীর্ঘদিনের এই পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই বন্ধুত্ব একসময় ভালোবাসায় রূপ নেয়। তবে তাঁদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রেমের প্রস্তাব দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বরং দুজনের পারস্পরিক বোঝাপড়া থেকেই সম্পর্কটি তৈরি হয়েছে।

সিয়ামের ব্যক্তিত্বের প্রশংসা করে জেবা বলেন, তিনি শান্ত স্বভাবের মানুষ। জেবা রাগ করলেও সিয়াম পাল্টা তর্কে জড়ান না। সিয়ামের সরলতা, বিশ্বস্ততা ও ভালো মানুষির বিষয়গুলো তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

সম্পর্কে বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতার গুরুত্বও তুলে ধরেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, সিয়ামকে তিনি অন্ধের মতো বিশ্বাস করেন। সিয়ামের পছন্দ ও চাওয়াকে গুরুত্ব দিয়ে নিজের জীবনযাপনেও কিছু ইতিবাচক পরিবর্তন এনেছেন।

সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে তাঁদের বিয়ের পরিকল্পনা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এ বিষয়ে জেবা জানান, আলাদা করে প্রেমের প্রস্তাব দেওয়ার প্রয়োজন নেই; তাঁরা সরাসরি বিয়ের দিকেই এগোতে চান। নিজেদের পারস্পরিক বোঝাপড়ার ওপর আস্থা রেখে ভবিষ্যৎ দাম্পত্য জীবন নিয়েও আশাবাদী তিনি। তবে বিয়ের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: