অন্তঃসত্ত্বা জানতেন না সোনি, এক দিনেই খেয়েছিলেন ১০০ সিগারেট

বিনোদন ডেস্ক

বিনোদন

অন্তঃসত্ত্বা অবস্থায়ও অভিনয় চালিয়ে গেছেন বলিউড তারকা আলিয়া ভাট। এমনকি ২০২২ সালে মা হওয়ার অপেক্ষায় থেকেই হলিউডের সিনেমা ‘হার্ট অব

2026-11-16T12:48:14+00:00
2026-11-16T12:48:14+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিনোদন
অন্তঃসত্ত্বা জানতেন না সোনি, এক দিনেই খেয়েছিলেন ১০০ সিগারেট
বিনোদন ডেস্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম 
অন্তঃসত্ত্বা জানতেন না সোনি, এক দিনেই খেয়েছিলেন ১০০ সিগারেট
অন্তঃসত্ত্বা অবস্থায়ও অভিনয় চালিয়ে গেছেন বলিউড তারকা আলিয়া ভাট। এমনকি ২০২২ সালে মা হওয়ার অপেক্ষায় থেকেই হলিউডের সিনেমা ‘হার্ট অব স্টোন’-এ অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন তিনি। কাজ ও মাতৃত্বের এই সমন্বয় নিয়ে গর্বিত আলিয়ার মা, অভিনেত্রী সোনি রাজদান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গর্ভাবস্থার সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানিয়েছেন, তাঁর সময়ের সঙ্গে এখনকার চলচ্চিত্রশিল্পের কর্মপরিবেশে এসেছে বড় পরিবর্তন।

সোনি জানান, প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার সময় তিনি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘বুনিয়াদ’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। রমেশ সিপ্পি ও জ্যোতি স্বরূপ পরিচালিত ধারাবাহিকটির শুটিংয়ের দিনগুলোর স্মৃতি মনে করে তিনি বলেন, নির্মাতারা তাঁর বিশেষ যত্ন নিতেন। তখন বিয়ের পর লোখন্ডওয়ালায় থাকতেন তিনি। সকালে শুটিংয়ে যাওয়ার জন্য নিজের গাড়ি ছিল না, গাড়ি পাওয়াও ছিল কঠিন। তবে প্রতিদিন ভোর ছয়টায় তাঁর জন্য গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হতো। শুটিং সেটে দেওয়া হতো সবচেয়ে আরামদায়ক কক্ষটিও।

১৯৮৮ সালে মহেশ ভাট ও সোনি রাজদানের প্রথম সন্তান শাহীন জন্ম নেয়। পরে ১৯৯৩ সালে স্বামীর পরিচালনায় ‘গুমরাহ’ সিনেমায় অভিনয়ের সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হন সোনি। তখন তাঁর গর্ভে ছিলেন আলিয়া।

সেই সময়ের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অভিনেত্রী। ‘গুমরাহ’ সিনেমায় ধূমপানের দৃশ্য ধারণ করতে গিয়ে এক দিনেই তাঁকে প্রায় ১০০টি সিগারেট টানতে হয়েছিল। সোনির ভাষ্য, তখন তিনি জানতেনই না যে অন্তঃসত্ত্বা। এমনিতে ধূমপানের অভ্যাস না থাকলেও ওই দৃশ্যের টানা শুটিংয়ের পর অস্বাভাবিকভাবে সিগারেট খাওয়ার ইচ্ছা তৈরি হয়েছিল তাঁর।

শুধু ধূমপানের দৃশ্য নয়, অন্তঃসত্ত্বা অবস্থায় সিনেমাটির আলোচিত ফাঁসির দৃশ্যেও অভিনয় করেন সোনি। এরপর পাঁচ মাসের বিরতি নেন তিনি। বিরতি শেষে কাজে ফিরে দেখেন, আগের পোশাক আর গায়ে ঠিকমতো হচ্ছে না। পেট কিছুটা বড় হয়ে যাওয়ায় নতুন করে পোশাক তৈরি করাতে হয়েছিল তাঁকে।

সোনির মতে, চলচ্চিত্রশিল্পে মাতৃত্ব ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে। বর্তমান সময়ের নির্মাতা ও অভিনয়শিল্পীদের এই পরিবর্তিত মানসিকতাকে স্বাগত জানিয়েছেন তিনি। আলিয়াকে মা হওয়ার বিষয়টি গোপন রাখতে হয়নি—এতেই আনন্দ প্রকাশ করেন অভিনেত্রী।

আগে অনেক অভিনেত্রীকেই সন্তান হওয়ার বিষয়টি গোপন রাখতে হতো বলে জানান সোনি। তাঁর কথায়, প্রযোজকদের আশঙ্কা ছিল, সন্তান অসুস্থ হলে অভিনেত্রী শুটিং ছেড়ে বাড়ি চলে যেতে পারেন। তবে এখন সেই ধারণায় পরিবর্তন এসেছে। সোনির বিশ্বাস, এই ইতিবাচক পরিবর্তনের ফলে অভিনেত্রীরা মাতৃত্বের পাশাপাশি পেশাগত জীবনও এগিয়ে নিতে পারছেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: