জন্মদিনের উপহার হিসেবে স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

অনলাইন ডেস্ক

বিনোদন

জন্মদিনের আগে বিশেষ উপহার পেলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার হাতে তুলে দেওয়া হয়েছে স্বর্ণের তৈরি একটি গিটার। চ্যানেল আইয়ের

2026-11-16T17:13:47+00:00
2026-11-16T17:13:47+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিনোদন
জন্মদিনের উপহার হিসেবে স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা
অনলাইন ডেস্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম 
সংগীতশিল্পী রুনা লায়লা।
জন্মদিনের আগে বিশেষ উপহার পেলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার হাতে তুলে দেওয়া হয়েছে স্বর্ণের তৈরি একটি গিটার। চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘রুনা মহল’-এ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই উপহার দেওয়া হয় তাকে।

আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীর হাতে স্বর্ণের গিটারটি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। ব্যতিক্রমী এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা।

অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রশিল্পী রফিকুন নবী ও সংগীতশিল্পী আঁখি আলমগীর।

‘রুনা মহল’ অনুষ্ঠানে উঠে আসবে রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবনের নানা অজানা অধ্যায়, স্মৃতি ও অভিজ্ঞতার গল্প। আরিফ খানের পরিচালনায় এবং অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটি ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধক ও আধুনিক সংগীতে রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। নিজস্ব গায়কী ও স্বতন্ত্র কণ্ঠশৈলীতে কয়েক দশক ধরে দেশ-বিদেশের অসংখ্য শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই শিল্পী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: