‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে কড়া জবাব অপু বিশ্বাসের

বিনোদন ডেস্ক

বিনোদন

ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে মন্তব্যের জেরে ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে শুরু হয়েছে পালটাপালটি কথার

2026-11-16T13:00:30+00:00
2026-11-16T13:00:30+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিনোদন
‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে কড়া জবাব অপু বিশ্বাসের
বিনোদন ডেস্ক
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম 
‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে কড়া জবাব অপু বিশ্বাসের
ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে মন্তব্যের জেরে ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে শুরু হয়েছে পালটাপালটি কথার লড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে মন্তব্য করার পর এবার সরাসরি পরীমনির অভিনীত সিনেমার সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন অপু বিশ্বাস।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় অপু বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।

অপুর বক্তব্যের প্রতিক্রিয়ায় একটি পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

একই পোস্টে অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ আখ্যা দিয়ে তাঁকে ব্যঙ্গ করেন পরীমনি। এমনকি কটাক্ষ করে ‘পরগাছার রানি’ বলেও মন্তব্য করেন তিনি।

পরীমনির সেই বক্তব্যের জবাব দিয়েছেন অপু বিশ্বাস। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, পাঁচটা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরন নিয়েও কথা বলেন অপু। তাঁর ভাষ্য, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে এলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

দুই অভিনেত্রীর এমন পালটাপালটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: