নীল পোশাকে সুইমস্যুট মঞ্চে মাহি; প্রশংসায় নেটিজেনরা

অনলাইন ডেস্ক

বিনোদন

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে অংশ নিয়ে নিজের উপস্থাপনায় ভিন্নতার ছাপ রাখলেন বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি। যেখানে অধিকাংশ প্রতিযোগী

2026-11-23T11:56:26+00:00
2026-11-23T11:56:26+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিনোদন
বিকিনি নয়
নীল পোশাকে সুইমস্যুট মঞ্চে মাহি; প্রশংসায় নেটিজেনরা
অনলাইন ডেস্ক
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম 
নীল পোশাকে সুইমস্যুট মঞ্চে মাহি; প্রশংসায় নেটিজেনরা
মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে অংশ নিয়ে নিজের উপস্থাপনায় ভিন্নতার ছাপ রাখলেন বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি। যেখানে অধিকাংশ প্রতিযোগী বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে মঞ্চে হাজির হয়েছেন, সেখানে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক বেছে নেন মাহি। ব্যতিক্রমী এই সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের, সামাজিক যোগাযোগমাধ্যমেও পাচ্ছেন প্রশংসা।

সুইমস্যুট পর্বে সাধারণত প্রতিযোগীরা খোলামেলা পোশাকে নিজেদের উপস্থাপন করেন। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে ফুলহাতা নীল পোশাকে মঞ্চে হাঁটেন মাহি। পোশাকের সঙ্গে ছিল একই রঙের দীর্ঘ কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো সাজে ফুটে ওঠে তাঁর স্বতন্ত্র উপস্থাপনা।

স্থানীয় সময় রোববার রাতে এই পর্বের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মাহি। নিজের পোস্টে তিনি জানান, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।

মাহির এই ব্যতিক্রমী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে তুলে ধরা যায়, মাহি তা দেখিয়েছেন। তাঁর ছবির মন্তব্যের ঘরেও প্রশংসা করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।

এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও ভিন্নধর্মী উপস্থাপনায় বাংলাদেশের পরিচয় তুলে ধরেন মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের ভাবনাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী শাড়িতে মঞ্চে হাজির হন তিনি। পোশাকের মাধ্যমে মাতৃত্বের বার্তাও তুলে ধরেন এই প্রতিযোগী।

উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিন বিজয়ীর নাম ঘোষণা এবং তাঁর মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেওয়া হবে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: