নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
এদিকে অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার।