মিস ইউনিভার্সের মঞ্চে থামল মাহির যাত্রা, সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক

বিনোদন

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার মূল পর্ব থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে

2026-11-26T17:54:27+00:00
2026-11-26T17:54:27+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিনোদন
মিস ইউনিভার্সের মঞ্চে থামল মাহির যাত্রা, সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম 
মিস ইউনিভার্সের মঞ্চে থামল মাহির যাত্রা, সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার মূল পর্ব থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় এবারের প্রতিযোগিতার চূড়ান্ত আয়োজন। এতে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী অংশ নেন।

সেমিফাইনালে উঠতে না পারার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাহি। প্রত্যাশিত ফল না পাওয়ায় আক্ষেপ জানালেও পুরো যাত্রায় পাশে থাকা দেশবাসী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মাহি লেখেন, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন দেশের প্রতিনিধিত্ব করার। তাঁর ভাষায়, দেশ ও দেশের মানুষের ভালোবাসার মর্যাদা রাখতে কোনো কমতি রাখেননি। সমর্থকেরাও দিনরাত যেভাবে তাঁর পাশে ছিলেন, তা কখনো ভুলবেন না। তবে তাঁদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রত্যাশিত ফল না এলেও এই প্রতিযোগিতার অভিজ্ঞতা ও মানুষের ভালোবাসাকে বড় অর্জন হিসেবে দেখছেন মাহি। তিনি বলেন, সব চেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনে না, কিন্তু তাতে চেষ্টার মূল্য কমে যায় না। কিছু অভিজ্ঞতা ও মুহূর্ত আজীবন স্মৃতিতে থেকে যায়।

সমর্থকদের উদ্দেশে তিনি আরও লেখেন, বাংলাদেশই তাঁর পরিচয় ও গর্ব। দেশবাসীর ভালোবাসা সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি। তাঁকে বিশ্বাস করা ও পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানান এই প্রতিযোগী।

এদিকে, গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষে ছিলেন মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শকদের ভোটে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়ন করে বাছাই করা হয়েছে সেরা ৩০ প্রতিযোগী। তালিকায় রয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়া।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: