বিশ্বসুন্দরীর মুকুট জিতে নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জেনিফারের

অনলাইন ডেস্ক

বিনোদন

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পাশাপাশি নারীদের উদ্দেশে দেওয়া বার্তা দিয়ে আলোচনায় এসেছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। তাঁর আহ্বান—নিজের প্রতি বিশ্বাস রাখতে

2026-11-26T18:19:19+00:00
2026-11-26T18:19:19+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিনোদন
বিশ্বসুন্দরীর মুকুট জিতে নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জেনিফারের
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম 
বিশ্বসুন্দরীর মুকুট জিতে নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জেনিফারের
বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পাশাপাশি নারীদের উদ্দেশে দেওয়া বার্তা দিয়ে আলোচনায় এসেছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। তাঁর আহ্বান—নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, স্বকীয়তা বজায় রাখতে হবে। অন্যের তৈরি কোনো ছাঁচে নিজেকে গড়ে তোলার চাপ না নিয়ে নিজের সব বৈশিষ্ট্যকে গ্রহণ করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরে ২০২৬ সালের সেরার মুকুট জিতেছেন ২৭ বছর বয়সী জেনিফার। প্রতিযোগিতার আগে সৌন্দর্যবিষয়ক কোনো আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা ছিল না তাঁর। মনোবিজ্ঞান ও সমাজকর্মে পড়াশোনার পাশাপাশি সামাজিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ শিক্ষাবিদ ও সংকট মোকাবিলা কর্মী হিসেবে কাজ শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা করতেন তিনি। পরে প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রতিযোগিতার শুরুতে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে নয়, বরং নিজের পরিশ্রম ও যোগ্যতার ভিত্তিতেই এই মঞ্চে মূল্যায়িত হতে চান তিনি। প্রতিযোগিতাজুড়ে নিজ দেশের মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের সমর্থন পেয়ে কৃতজ্ঞতাও জানান।

প্রশ্নোত্তর পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নেতৃত্বের বিষয়েও মত তুলে ধরেন জেনিফার। তাঁর মতে, প্রযুক্তির ব্যবহার হতে হবে দায়িত্বশীল। এআই যেন মানুষের মানবিক মূল্যবোধকে ছাপিয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।

নেতৃত্বের ক্ষেত্রে কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন এবং সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার ওপর গুরুত্ব দেন তিনি। মানুষের প্রকৃত চাহিদা বুঝে সিদ্ধান্ত নিতে পারলেই শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন এই বিশ্বসুন্দরী।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুয়ের্তো রিকোর ‘কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট’ ভেন্যুতে। জেনিফারের জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর ষষ্ঠবারের মতো এই খেতাব পেল পুয়ের্তো রিকো।

এর আগে দেশটির হয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতেছিলেন মারিসল মালারেট (১৯৭০), ডেবোরা কার্থি-ডিউ (১৯৮৫), দায়ানারা তোরেস (১৯৯৩), ডেনিস কুইনোনেস (২০০১) এবং জুলেইকা রিভেরা (২০০৬)।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: