প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষমা চাইলেন মাহি

বিনোদন ডেস্ক

বিনোদন

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে জায়গা করে

2026-11-25T14:45:54+00:00
2026-11-25T14:45:54+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিনোদন
প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষমা চাইলেন মাহি
বিনোদন ডেস্ক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম 
সংগৃহীত ছবি

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে জায়গা করে নিতে পারেননি তিনি। ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকা থেকে বাদ পড়ার পর এবার নিজের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের এই প্রতিনিধি। একই সঙ্গে প্রত্যাশা পূরণ করতে না পারায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মাহি নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, তাঁকে ঘিরে দেশের মানুষের অনেক স্বপ্ন ও প্রত্যাশা ছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পুরো সময়ে দেশবাসীর ভালোবাসা, দোয়া, ভোট ও সমর্থন পেয়েছেন। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মাহি লেখেন, বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরাই ছিল তাঁর লক্ষ্য। সেই উদ্দেশ্যে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি ও প্রচেষ্টায় কোনো ঘাটতি রাখেননি বলেও জানান তিনি।

তবে কাঙ্ক্ষিত ফল না আসায় হতাশা প্রকাশ করে মাহি বলেন, তাঁর ওপর আস্থা রেখে যারা পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখিত। প্রতিযোগিতায় তাঁর জন্য দেশবাসীর নিরলস চেষ্টা ও সমর্থন কখনো ভুলবেন না বলেও উল্লেখ করেন তিনি।

প্রত্যাশিত সাফল্য না এলেও পুরো অভিজ্ঞতাকে ব্যর্থতা হিসেবে দেখতে চান না মাহি। তাঁর ভাষায়, জীবনের সব প্রচেষ্টার ফল প্রত্যাশা অনুযায়ী আসে না। কিন্তু তাতে সেই চেষ্টার গুরুত্ব কমে যায় না। প্রতিযোগিতার অভিজ্ঞতা, বিশেষ কিছু মুহূর্ত এবং মানুষের ভালোবাসা তাঁর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

পোস্টের শেষাংশে দেশের প্রতি ভালোবাসা ও গর্বের কথা জানিয়ে মাহি বলেন, বাংলাদেশই তাঁর পরিচয় ও গর্ব। দেশবাসীর ভালোবাসাকে সঙ্গে নিয়েই সামনের পথে এগিয়ে যেতে চান তিনি। তাঁর পাশে থাকা এবং বিশ্বাস রাখার জন্য সবাইকে ধন্যবাদও জানান এই প্রতিযোগী।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। গত আসরে তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে উল্লেখযোগ্য সাফল্য এনে দেন। ফলে এবার সামিরা খান মাহিকে ঘিরেও ছিল সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা। তবে সেরা ৩০-এ জায়গা না হওয়ায় সেমিফাইনালের আগেই শেষ হলো বিশ্বমঞ্চে তাঁর এবারের যাত্রা।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: