মোশাররফ ভাই সারাজীবন আমাকে বিরক্ত করেছেন: সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার পরিচিত দুই মুখ মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। আসছে রোজার ঈদে

2026-11-26T18:00:46+00:00
2026-11-26T18:00:46+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিনোদন
মোশাররফ ভাই সারাজীবন আমাকে বিরক্ত করেছেন: সুমাইয়া শিমু
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:০০ পিএম 
মোশাররফ ভাই সারাজীবন আমাকে বিরক্ত করেছেন: সুমাইয়া শিমু
দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার পরিচিত দুই মুখ মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। আসছে রোজার ঈদে কাজী আসাদ পরিচালিত ‘যাত্রা বিরতি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে তাঁদের। এই ছবির মধ্য দিয়েই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সুমাইয়া শিমুর।

প্রথমবার সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর কাছে এই কাজটি বিশেষ হয়ে উঠেছে চিত্রনাট্য এবং পরিচিত সহশিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পাওয়ায়।

সুমাইয়া শিমু বলেন, অনেক বছর ধরে অভিনয় করলেও চলচ্চিত্রে কাজ করা হয়নি। অভিনয়ের এই মাধ্যমটিতে প্রথমবার সুযোগ পাওয়াটা তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা। ছবিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে চিত্রনাট্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সহশিল্পী হিসেবে মোশাররফ করিম ও দিলারার নাম শুনেও আগ্রহী হয়েছেন তিনি। তাঁদের সঙ্গে আগে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় নতুন মাধ্যমে কাজের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানান অভিনেত্রী।

মোশাররফ করিমের সঙ্গে পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে রসিকতা করে সুমাইয়া বলেন, ‘মোশাররফ ভাই অবশ্যই আমাকে বেশি বিরক্ত করবেন। সারাজীবন সেটাই করে এসেছেন।’

তবে দীর্ঘ বিরতির পর আবারও তাঁর সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভালো লাগার কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, একসময় মোশাররফ করিমের সঙ্গে নিয়মিত কাজ করেছেন। পরে কাজের পরিমাণ কমে যাওয়ায় সেই সুযোগ আর হয়নি।

শুটিংয়ের বাইরের সময়গুলোর কথাও মনে পড়েছে সুমাইয়ার। তাঁর ভাষায়, ক্যামেরার সামনে অভিনয়ের পাশাপাশি সহশিল্পীদের সঙ্গে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং নির্ভরতার সম্পর্কও তাঁর কাছে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর সেই পরিচিত পরিবেশে ফেরার সুযোগ পেয়ে আনন্দিত তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: