চট্টগ্রামে মদ্যপানের পর দুজনের মৃত্যু, ৩ জন হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ে একটি মন্দিরের পূজা উৎসবে সংগীতানুষ্ঠান চলাকালে মদ্যপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন

2026-11-23T17:10:21+00:00
2026-11-23T17:10:21+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে মদ্যপানের পর দুজনের মৃত্যু, ৩ জন হাসপাতালে
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম 
চট্টগ্রামে মদ্যপানের পর দুজনের মৃত্যু, ৩ জন হাসপাতালে
চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ে একটি মন্দিরের পূজা উৎসবে সংগীতানুষ্ঠান চলাকালে মদ্যপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) একটি বেসরকারী হাসপাতালে গিয়ে এই তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) রাতে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মগধেশ্বরী মন্দিরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন ব্যক্তি হলেন- উজ্জ্বল (৫২) ও নান্টু (৫০)। তাদের বাড়ি মধ্যম মোহরার বেচারামের বাড়ি এলাকায়। অসুস্থ হওয়ার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (২২ নভেম্বর) দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ অন্য তিনজন হলেন সুদীপ্ত দত্ত (৩২), স্বরজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাদের মধ্যে সুদীপ্ত দত্তকে নগরের ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্য দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, খেজুরতলার অপর পাশে রেললাইনের পাশে অবস্থিত মন্দিরটিতে ওই দিন সংগীত পরিবেশন করেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে মদ্যপানের পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। মারা যাওয়া নান্টুর চিকিৎসা-সংক্রান্ত সনদে মৃত্যুর কারণ হিসেবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার (কার্ডিয়াক অ্যারেস্ট) কথা উল্লেখ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, অসুস্থ হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: