ভৈরবে বাড়ির আঙিনায় ১০ ফুটের গাঁজাগাছ, আটক ১

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ১০ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। এ সময় হেলাল মিয়া (৪৭) নামের এক

2026-11-23T16:14:30+00:00
2026-11-23T16:14:30+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
ভৈরবে বাড়ির আঙিনায় ১০ ফুটের গাঁজাগাছ, আটক ১
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম 
ভৈরবে বাড়ির আঙিনায় ১০ ফুটের গাঁজাগাছ, আটক ১
কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ১০ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। এ সময় হেলাল মিয়া (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক হেলাল মিয়া শহরের কালিপুর বাদশা বিল গ্রামের মৃত লায়েছ মিয়ার ছেলে।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালিপুর (বাদশা বিল) গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক জানান, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সার্কেলের সমন্বয়ে পরিচালিত মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে বাড়িটি থেকে ১০ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। এ সময় হেলাল মিয়াকে আটক করা হয়।

এ ঘটনায় পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে হেলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: