সিলেট সীমান্তে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ

2026-11-23T15:55:00+00:00
2026-11-23T15:55:00+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিলেট সীমান্তে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার
সিলেট সংবাদদাতা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম 
সিলেট সীমান্তে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার গভীর রাতে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বাংলাদেশ অংশের প্রায় ৪০০ গজ অভ্যন্তরে একদল দুষ্কৃতকারী বিস্ফোরকসহ অবস্থান করছিল। এ সময় এসআরবির প্রযুক্তিগত সহায়তায় বিজিবির ডগ স্কোয়াডসহ যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি বোতল সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে এ পর্যন্ত ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: