মেয়ের বাড়ি আর যাওয়া হলো না, মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নুরভানুর

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

সারাদেশ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নুরভানু (৫৫) নামের এক নারী। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাটের

2026-11-23T15:53:12+00:00
2026-11-23T15:53:12+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
মেয়ের বাড়ি আর যাওয়া হলো না, মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নুরভানুর
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম 
মেয়ের বাড়ি আর যাওয়া হলো না, মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নুরভানুর
মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নুরভানু (৫৫) নামের এক নারী। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট হিমাগারের কাছে একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নুরভানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের পুটখুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে খাওয়াদাওয়া শেষে কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল দীঘি এলাকায় মেয়ের জামাই এনামুলের বাড়িতে যাচ্ছিলেন নুরভানু। পথে পুনট হিমাগারের কাছে গাড়ি থেকে নেমে নান্দাইল দীঘির সড়কের দিকে যাওয়ার সময় মোকামতলা থেকে জয়পুরহাটগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয় লোকজন মোটরসাইকেলচালক আব্দুর রাজ্জাক ও আরোহী শাকিলকে আটক করেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তাঁরা জয়পুরহাটের একটি ফিডমিলে কাজ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহতের ভাগিনা মিলন মিয়া বলেন, সকাল ১১টার দিকে তাঁরা দুর্ঘটনার খবর পান। হাসপাতালে গিয়ে জানতে পারেন, তাঁর খালা আর বেঁচে নেই। দুর্ঘটনায় খালার দুই পা ভেঙে গিয়েছিল বলেও জানতে পারেন তাঁরা। পরিবারের পক্ষ থেকে কোনো দাবি-দাওয়া নেই। তবে মোটরসাইকেলচালক পরিবারকে সহযোগিতা করতে চাইলে সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। এ সময় নিহতের মেয়ে ফুলভানু ও জামাতা এনামুল হাসপাতালে উপস্থিত ছিলেন।

কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম জানান, নুরভানুকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর দুই পা ভেঙে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রয়োজন। বিষয়টি থানাকে জানানো হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছিল। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক মোটরসাইকেলচালক ও আরোহীকে থানায় নেওয়া হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিধি অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: