নওগাঁয় ৫ হাজার কৃষকের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ

নওগাঁ জেলা সংবাদদাতা

সারাদেশ

ফসলের উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমাতে নওগাঁয় ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনা মূল্যে সরিষার বীজ ও রাসায়নিক

2026-11-23T15:01:40+00:00
2026-11-23T15:01:40+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
নওগাঁয় ৫ হাজার কৃষকের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ
নওগাঁ জেলা সংবাদদাতা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম 
নওগাঁয় ৫ হাজার কৃষকের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ
ফসলের উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমাতে নওগাঁয় ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনা মূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, কৃষকদের অগ্রাধিকার সবার আগে। দেশের প্রধান চালিকাশক্তি কৃষক। তাই কৃষি প্রণোদনার প্রতিটি উপকরণ যেন প্রকৃত কৃষকেরা পান, তা নিশ্চিত করতে হবে। প্রণোদনার উপকরণ বিতরণে আত্মীয়তার কোনো সুযোগ নেই। সরকারের প্রধান লক্ষ্য দেশের সব ধরনের ফসলের উৎপাদন বাড়ানো। দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে আগামী দিনে প্রণোদনার পরিমাণ বাড়ানোর কথাও জানান তিনি।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার পাঁচ হাজার কৃষকের মধ্যে উন্নত জাতের এক কেজি করে সরিষার বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। সারের মধ্যে রয়েছে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি।

তিনি বলেন, আমদানিনির্ভরতা কমানো এবং পারিবারিক চাহিদা পূরণে কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: