টানা বৃষ্টিতে কোটালীপাড়ায় টমেটো গাছের ব্যাপক ক্ষতি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় টমেটো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টার অব্যাহত বৃষ্টিতে

2026-11-23T16:16:55+00:00
2026-11-23T16:16:55+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
টানা বৃষ্টিতে কোটালীপাড়ায় টমেটো গাছের ব্যাপক ক্ষতি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম 
টানা বৃষ্টিতে কোটালীপাড়ায় টমেটো গাছের ব্যাপক ক্ষতি
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় টমেটো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টার অব্যাহত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘেরের ওপর চাষ করা টমেটোখেতে পানি জমে গেছে। এতে ফলনধরা অনেক গাছ ঢলে পড়েছে।

বিশেষ করে আগাম জাতের টমেটোগাছে প্রচুর ফুল ও ফল ধরেছিল। কিন্তু টানা বৃষ্টিতে এসব ফুল ও কাঁচা টমেটো ঝরে পড়ছে। অতিরিক্ত পানি জমে থাকায় অনেক গাছের গোড়া নরম হয়ে গাছ মরে যেতে শুরু করেছে।

সোমবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া, নলুয়া, চকপুকুরিয়া ও রুথিয়ারপাড় এলাকার ঘেরের ওপর টমেটোখেত ঘুরে দেখা যায়, অধিকাংশ গাছে প্রচুর অপরিপক্ব টমেটো ঝুলছে। তবে গাছের গোড়ায় পানি জমে থাকায় অনেক ফলধরা গাছ ঢলে পড়েছে।

টমেটোচাষি কমলেশ বিশ্বাস বলেন, তিনি এক একর জমিতে টমেটো চাষ করেছেন। টানা বৃষ্টিতে খেতের পানি নিষ্কাশন না হওয়ায় অধিকাংশ গাছ ঢলে পড়েছে। এতে তাঁর ব্যাপক ক্ষতি হয়েছে। চাষের খরচও উঠবে না বলে আশঙ্কা করছেন তিনি।

কলাবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ হালদার বলেন, ‘কলাবাড়ী ইউনিয়নের এই ব্লকে প্রায় ৩৪০ হেক্টর ঘেরের ওপর টমেটো চাষ করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে টমেটোগাছ ঢলে পড়ে কৃষকের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে আমরা মাঠ পরিদর্শন করছি এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।’


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: