এসএসসি-এইচএসসিতে সাফল্য, অর্থাভাবে অনিশ্চিত সুচন্দনের বুয়েটে পড়ার স্বপ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের গুরুদাসপুরে দারিদ্র্যের কারণে মেধাবী দুই ভাইয়ের উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে। বড় ভাই সুচন্দন মালাকার রাজশাহী কলেজ থেকে এবার

2026-11-23T14:11:37+00:00
2026-11-23T14:11:37+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
এসএসসি-এইচএসসিতে সাফল্য, অর্থাভাবে অনিশ্চিত সুচন্দনের বুয়েটে পড়ার স্বপ্ন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:১১ পিএম 
এসএসসি-এইচএসসিতে সাফল্য, অর্থাভাবে অনিশ্চিত সুচন্দনের বুয়েটে পড়ার স্বপ্ন
নাটোরের গুরুদাসপুরে দারিদ্র্যের কারণে মেধাবী দুই ভাইয়ের উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে। বড় ভাই সুচন্দন মালাকার রাজশাহী কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ১১৭৭। এর আগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করে সে। ওই পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ১ হাজার ২৫৮। বিজ্ঞানের শিক্ষার্থী সুচন্দনের স্বপ্ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রকৌশল বিষয়ে পড়াশোনা করা। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার উচ্চশিক্ষার খরচ জোগানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাবা-মা।

খোঁজ নিয়ে জানা যায়, গুরুদাসপুর পৌরসভার উত্তর নারীবাড়ি মহল্লায় মামার দান করা তিন শতক জমিতে বসবাস করেন সুচন্দনের বাবা উত্তম মালাকার। সংসারের খরচ মেটানোর পাশাপাশি দুই ছেলের পড়াশোনার ব্যয় বহন করতে গিয়ে ঘরের টিনের চালা ও বেড়া সংস্কার করতে পারেননি তিনি।

সুচন্দনের ছোট ভাই সুজয় মালাকার গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে ক্লাসের প্রথম স্থান অধিকারী। উচ্চতর ডিগ্রি অর্জনের স্বপ্ন নিয়ে নবম শ্রেণিতে উঠে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চায় সুজয়ও।

কিন্তু দুই ভাইয়ের পড়াশোনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য। ইচ্ছা থাকলেও আর্থিক সামর্থ্য না থাকায় সুচন্দনকে ঢাকায় বা অন্য কোনো দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর চিন্তা করতে পারছেন না তাঁর বাবা-মা। বুয়েটে ভর্তির সুযোগ পেলেও পড়াশোনার খরচ বহন করা তাঁদের পক্ষে কঠিন হবে বলে আশঙ্কা করছেন তাঁরা। এ অবস্থায় সুচন্দনকে স্থানীয় কোনো কলেজে স্নাতক পর্যায়ে ভর্তি করানোর কথা ভাবছে পরিবার।

সুচন্দনের বাবা উত্তম মালাকার একটি ইটভাটায় স্বল্প বেতনে হিসাবরক্ষকের কাজ করেন। তাঁর সীমিত আয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। পরিবারের আর্থিক সংকট সামাল দিতে সুচন্দনের মা সূচনা মালাকারও একটি কিন্ডারগার্টেন স্কুলে মাত্র দুই হাজার টাকা বেতনে চাকরি নিয়েছেন। তবু দুই ছেলের পড়াশোনার খরচ জোগানো সম্ভব হচ্ছে না।

ছেলেদের উচ্চশিক্ষিত করার স্বপ্ন থাকলেও আর্থিক সংকটের কারণে তা বাস্তবায়ন করতে পারছেন না উত্তম-সূচনা দম্পতি। এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

প্রতিবেশী মুদি ব্যবসায়ী মো. কামরুজ্জামান বলেন, দুই ভাই শান্তশিষ্ট ও ভদ্র। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অভাবের সংসারে তাদের পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: