টানা তিনদিন আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টির কারণে সূর্যের দেখা না মিললেও অবশেষে দিনাজপুরে দেখা মিলেছে সূর্যের।
সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে আকাশে সূর্যের আলো দেখা যাওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে। কয়েকদিনের মেঘলা আবহাওয়া কাটিয়ে রোদের দেখা পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার জেলায় চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ (২৩ নভেম্বর) দিনাজপুরে চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। তবে আজ আকাশে সূর্যের দেখা মিলেছে।
তিনদিন পর সূর্যের দেখা পাওয়ায় দিনের বেলায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আবহাওয়ার পরিবর্তনে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।