গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে হত্যা ও আত্মহত্যা

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সারাদেশ

সিলেটের গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনা ঘটেছে। বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো

2026-11-23T14:04:52+00:00
2026-11-23T14:04:52+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে হত্যা ও আত্মহত্যা
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:০৪ পিএম 
গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে হত্যা ও আত্মহত্যা
সিলেটের গোয়াইনঘাটে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনা ঘটেছে। বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নামে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে, একই এলাকায় নিজ বসতঘর থেকে সোহান (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এবং রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের সঙ্গে তাঁর চাচাতো ভাই আমির হোসেনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাত আহত হয়। মাকে আহত হতে দেখে ক্ষুব্ধ হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানা-পুলিশ।

অন্যদিকে, একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সোহান (২১) স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। পরে রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: