ময়মনসিংহের হালুয়াঘাট থানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে থানার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রাত আনুমানিক ১টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং সিআইডির কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান খন্দকার এবং ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন।
এদিকে পুড়ে যাওয়া নথিপত্রের ধরন ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও কাজ করছেন।
সট- ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ও ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান খন্দকার।