পঞ্চগড় সীমান্তে ৫০০ বোতল ভারতীয় ট্যাবলেট জব্দ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫০০ বোতল ভারতীয় ‘ম্যাজিক পেইন রিলিফ’ (Magic Pain Relief) ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড

2026-11-23T11:29:32+00:00
2026-11-23T11:29:32+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড় সীমান্তে ৫০০ বোতল ভারতীয় ট্যাবলেট জব্দ
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২৯ এএম 
পঞ্চগড় সীমান্তে ৫০০ বোতল ভারতীয় ট্যাবলেট জব্দ
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫০০ বোতল ভারতীয় ‘ম্যাজিক পেইন রিলিফ’ (Magic Pain Relief) ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। জব্দ করা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৬ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের পরিকল্পনা ও নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়।

হাবিলদার মো. জহুরুল হকের নেতৃত্বে টহল দলটি সীমান্তের মেইন পিলার ৭৮৮ এন-এর ৩৮ নম্বর সাব-পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট আমতলী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০০ বোতল ভারতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মানব পাচার ও মাদক প্রবেশের বিরুদ্ধে বিজিবি ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে এবং সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: