পানির ঘূর্ণাবর্ত ও নদীর তলদেশের ভাঙনে কোটি টাকার বাঁধে ধস

বরগুনা জেলা প্রতিনিধি

সারাদেশ

বরগুনার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদ্য সংস্কার করা বেড়িবাঁধ ও নদীতে ফেলা জিও ব্যাগের ৫৯০ মিটারের মধ্যে প্রায়

2026-11-23T12:16:31+00:00
2026-11-23T12:16:31+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
পানির ঘূর্ণাবর্ত ও নদীর তলদেশের ভাঙনে কোটি টাকার বাঁধে ধস
বরগুনা জেলা প্রতিনিধি
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম 
পানির ঘূর্ণাবর্ত ও নদীর তলদেশের ভাঙনে কোটি টাকার বাঁধে ধস
বরগুনার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদ্য সংস্কার করা বেড়িবাঁধ ও নদীতে ফেলা জিও ব্যাগের ৫৯০ মিটারের মধ্যে প্রায় ১২০ মিটার অংশ ধসে পায়রা নদীতে বিলীন হচ্ছে। পানির ঘূর্ণাবর্ত ও নদীর তলদেশে ভাঙনের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় ১২০ মিটার অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আসন্ন জোয়ারের পানির চাপে যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাউবোর আওতায় তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পাঁচটি প্যাকেজে মোট ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ করা হয়। এসব কাজের চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। কাজগুলো বাস্তবায়ন করে মেসার্স আরএস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। গত ২১ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শেষ হয়।

৫৯০ মিটার বাঁধের কাজ পাঁচটি প্যাকেজে চারজন ঠিকাদারকে দেওয়া হয়েছিল। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে দুটি প্যাকেজের কাজ করে মেসার্স পপুলার কনস্ট্রাকশন। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরে তিনটি প্যাকেজের কাজ করে মেসার্স আরএস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। চলতি অর্থবছরে করা তিনটি প্যাকেজের মধ্যে দুটি প্যাকেজের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য একটি অংশে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, সংস্কারের অল্প সময়ের মধ্যেই পায়রা নদীর ভাঙন রোধে ফেলা জিও ব্যাগ ও পাইলিং করা বেড়িবাঁধের চলতি বছর সংস্কার করা অংশ নদীতে ধসে পড়ছে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ মিটারজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাটি সরে গিয়ে বাঁধের ভেতরের অংশ বেরিয়ে এসেছে। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে জনপদ ও ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

তেঁতুলবাড়িয়ার বাসিন্দা আকবর হোসেন বলেন, ‘যখন বেড়িবাঁধের কাজ করা হয়েছিল, তখন নদী অনেক দূরে ছিল। পরে ভাঙতে ভাঙতে নদী কাছে চলে এসেছে। এখন বাঁধও ভেঙে যাচ্ছে। সামনে আরও বন্যা আসবে বলে মনে হচ্ছে। এ অবস্থায় আমরা কী করব, বুঝতে পারছি না।’

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান ভোরের ডাককে বলেন, কাজ চলাকালে বেড়িবাঁধ থেকে নদী বেশ দূরে ছিল। সামুদ্রিক নিম্নচাপের কারণে উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে যাতে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত না হয়, সে জন্য বাঁধের ঢাল জিও ব্যাগ দিয়ে আচ্ছাদিত করা হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমানে ওই স্থানে নদীর তলদেশে ভাঙন শুরু হয়েছে। এ ভাঙন ঠেকাতে নদীতে জিও ব্যাগ ও ব্লক ফেলা প্রয়োজন। কিন্তু এ মুহূর্তে প্রয়োজনীয় বাজেট নেই। তবে ওই এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: