জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বড় সমঝোতা ছাড়াই শেষ কপ৩১

আন্তর্জাতিক

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ৩১ শেষ হয়েছে গুরুত্বপূর্ণ কোনো নতুন চুক্তি ছাড়াই। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং

2026-11-23T11:46:59+00:00
2026-11-23T11:46:59+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বড় সমঝোতা ছাড়াই শেষ কপ৩১
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম 
জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বড় সমঝোতা ছাড়াই শেষ কপ৩১
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ৩১ শেষ হয়েছে গুরুত্বপূর্ণ কোনো নতুন চুক্তি ছাড়াই। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থায়ন নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত বড় কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

দুই সপ্তাহের আলোচনা শেষে গত শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতার চেষ্টা গড়ায় রোববার পর্যন্ত। দীর্ঘসূত্রতার কারণে এবারের সম্মেলন জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম জলবায়ু সম্মেলনে পরিণত হয়েছে।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বিরোধ দেখা দেয় জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে। সৌদি আরব, রাশিয়া ও ভারতসহ কয়েকটি দেশ চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখার বিরোধিতা করে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোসহ কয়েকটি পক্ষ জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ পড়ায় খসড়াটি প্রত্যাখ্যান করে।

কপ সম্মেলনে মূল রাজনৈতিক সমঝোতা ভেস্তে যাওয়ার এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৯ সালে, ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত সম্মেলনে।

এবারের সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিব হিসেবে দায়িত্ব ছাড়ার আগে এটিই তাঁর শেষ কপ সম্মেলন। এ সময় জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট প্রভাবশালী গোষ্ঠীগুলোর কঠোর সমালোচনা করেন তিনি।

গুতেরেস বলেন, এসব গোষ্ঠী বড় তামাক কোম্পানিগুলোর কৌশল অনুসরণ করছে। তারা বিজ্ঞানের তথ্য বিকৃত করছে, নীতিনির্ধারণে বিলম্ব ঘটাচ্ছে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে বাধা দিচ্ছে। এসব গোষ্ঠী বিপুল মুনাফা করলেও এর মূল্য দিতে হচ্ছে বিশ্বের সাধারণ মানুষকে।

দুই সপ্তাহের আলোচনায় ক্লান্ত প্রতিনিধিদের সামনে রোববার ভোরে নতুন একটি খসড়া চুক্তি উপস্থাপন করা হয়। এর আগে গত সোমবার প্রকাশিত প্রথম খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দবন্ধটি ছয়বার উল্লেখ করা হয়েছিল। তবে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির মুখে শেষ পর্যন্ত চূড়ান্ত খসড়া থেকে শব্দবন্ধটি পুরোপুরি বাদ দেওয়া হয়। কয়লা, তেল ও গ্যাসের বিষয়ে এতে শুধু ২০২৩ সালের কপ২৮ সম্মেলনে গৃহীত একটি সিদ্ধান্তের পরোক্ষ উল্লেখ রাখা হয়।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশ নেওয়া আয়ারল্যান্ডের মন্ত্রী ডারা ও’ব্রায়েন চূড়ান্ত খসড়ার বিরোধিতা করেন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই—এমন জলবায়ু চুক্তি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরাও সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেন।

অন্যদিকে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব তাঁদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাসের মোট নিঃসরণে আরব দেশগুলোর অবদান সামান্য।

আফ্রিকান দেশগুলোর আলোচকগোষ্ঠীর চেয়ারম্যানের মতে, জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের কারণে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের অর্থায়নের বিষয়টি আলোচনায় গুরুত্ব হারিয়েছে। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে দরিদ্র দেশগুলোর জন্য এই অর্থায়ন অত্যন্ত জরুরি।

সূত্র: বিবিসি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: