একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন লঞ্চার দেখাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও নিজেদের সামরিক সক্ষমতা অটুট থাকার বার্তা দিতে নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ভূগর্ভস্থ সামরিক স্থাপনা প্রদর্শন

2026-11-23T11:00:27+00:00
2026-11-23T11:00:27+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন লঞ্চার দেখাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম 
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন লঞ্চার দেখাল ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও নিজেদের সামরিক সক্ষমতা অটুট থাকার বার্তা দিতে নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ভূগর্ভস্থ সামরিক স্থাপনা প্রদর্শন করছে ইরান। এরই অংশ হিসেবে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন একটি লঞ্চার সামনে এনেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সম্প্রতি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করেন আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল আহমদ ভাহিদি। শনিবার (২১ নভেম্বর) তাঁর সেই পরিদর্শনের ভিডিও প্রচার করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সেখানে নতুন ডুয়াল-মিসাইল লঞ্চারসহ বিভিন্ন উন্নত ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রদর্শিত লঞ্চারটি একই সঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করতে পারে।

ডুয়াল-মিসাইল লঞ্চারের সক্ষমতা

গত তিন দশকে ইরান বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। নতুন এই লঞ্চার সেই ক্ষেপণাস্ত্র সক্ষমতারই একটি সংযোজন বলে তুলে ধরছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রগুলো খাড়াভাবে নিক্ষেপ করা হয়। এগুলোর গতিপথ নিয়ন্ত্রণের সক্ষমতা রয়েছে, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করতে পারে বলে দাবি করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের আরও দাবি, ইরানের সর্বশেষ প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ও লক্ষ্যভেদে নির্ভুলতা বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভর না করেই লক্ষ্যবস্তু শনাক্ত ও দিকনির্দেশনা নির্ধারণের সক্ষমতা অর্জন করেছে এসব ক্ষেপণাস্ত্র।

তবে নতুন লঞ্চারটির কার্যকারিতা, ক্ষেপণাস্ত্রের প্রকৃত পাল্লা ও নির্ভুলতা নিয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: