চুক্তি না হলে নববর্ষের পর ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে আগামী ইংরেজি নববর্ষের পর দেশটিতে আবারও হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন

2026-11-23T10:52:00+00:00
2026-11-23T10:52:00+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চুক্তি না হলে নববর্ষের পর ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৫২ এএম 
চুক্তি না হলে নববর্ষের পর ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে আগামী ইংরেজি নববর্ষের পর দেশটিতে আবারও হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও তাতে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি সন্তুষ্ট নন।

ইরানি আলোচকদের সমালোচনা করে ট্রাম্প তাঁদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘তারা সারাক্ষণই কথা বলে। তারা শুধু কথাই বলে যায়, কিন্তু এর সবই অর্থহীন বুলি।’

এদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র সেখানে ইরানের ওপর নৌ-অবরোধ বজায় রেখেছে। অন্যদিকে, বিভিন্ন জাহাজে হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে তেহরান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজগুলোকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছেন ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি, অবরোধ অমান্য করে এগিয়ে আসা জাহাজে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেওয়া হতে পারে।

ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে নতুন করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের ভিডিও দেখেছেন ট্রাম্প। এরপর দেশটির আন্দোলনকারীদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: