ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’র নতুন ভিডিও প্রকাশ করল ইরান, সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা ‘মিসাইল সিটি’র নতুন একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ভিডিওতে দেখা

2026-11-22T11:01:51+00:00
2026-11-22T11:01:51+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’র নতুন ভিডিও প্রকাশ করল ইরান, সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:০১ এএম 
ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’র নতুন ভিডিও প্রকাশ করল ইরান, সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র
ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা ‘মিসাইল সিটি’র নতুন একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ভিডিওতে দেখা গেছে, বিস্তৃত সুড়ঙ্গজুড়ে সারি সারি ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্র। রয়েছে ডাবল লঞ্চারসহ বিভিন্ন সামরিক সরঞ্জামও।

প্রকাশিত ভিডিওতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ওয়াহিদিকে অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভির সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পরিদর্শন করতে দেখা গেছে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এমন এক সময়ে ভিডিওটি প্রকাশ করা হলো, যখন ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যে প্রস্তুত অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি রণতরি।

তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সারদার আতাসের ভাষ্য, ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলকে নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে বার্তা দিতে চাইছে আইআরজিসি। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্রের কোনো ঘাটতি নেই। নতুন করে যুদ্ধ শুরু হলে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতাও দেশটির রয়েছে।

আতাসের মতে, ভিডিওটি ইরানের সামরিক প্রচারণার অংশ হলেও এর লক্ষ্য শুধু নিজেদের শক্তি প্রদর্শন নয়। সম্ভাব্য প্রতিপক্ষের কাছে নিজেদের প্রতিরোধক্ষমতার বিষয়টিও তুলে ধরতে চাইছে তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা দেখা দেয়, যা এখনো অব্যাহত রয়েছে।

যুদ্ধ শুরুর প্রায় নয় মাস পেরিয়ে গেলেও সংঘাত বন্ধের স্পষ্ট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে পাকিস্তান, কাতার ও তুরস্ক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।

সূত্র: আলজাজিরা।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: