রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজস্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি গাড়ির ধাক্কায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

2026-11-22T10:44:32+00:00
2026-11-22T10:44:32+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ এএম 
রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত
ভারতের রাজস্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি গাড়ির ধাক্কায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনার শিকার গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তাঁরা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

নিহতদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও দুটি শিশু রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার তেজস্বিনী গৌতমের নেতৃত্বে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন। আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের চিকিৎসায় বিশেষ মেডিকেল দল গঠন করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি। তিনি এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। নিহতদের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: