বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানি ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এ হামলার পর স্থাপনাটিতে সম্পদের ক্ষয়ক্ষতি

2026-11-22T10:41:52+00:00
2026-11-22T10:41:52+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানের ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৪১ এএম 
বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানের ড্রোন হামলা
বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানি ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এ হামলার পর স্থাপনাটিতে সম্পদের ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় ঘটনাটিকে ‘ইরানি আগ্রাসনের’ অংশ হিসেবে উল্লেখ করেছে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দেশটির সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম বা অবস্থান প্রকাশ করা হয়নি।

এদিকে পৃথক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালিয়েছে তারা। এ হামলায় ঘাঁটি দুটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর এ অভিযান চালানো হয়। হরমুজ প্রণালির হাঙ্গাম দ্বীপে অবস্থিত একটি ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবও ছিল এটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইরানের সিতরা দ্বীপে গিয়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ‘বাহরাইন নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরনা জানায়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বারবার ত্রুটি দেখা দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর মোতায়েন রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটি বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত সেপ্টেম্বর থেকে কয়েক সপ্তাহ বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে তিন দফা ড্রোন হামলা চালিয়েছে ইরান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২১ নভেম্বরের আগে সর্বশেষ হামলাটি হয়েছিল ১৭ নভেম্বর।

হামলার প্রতিক্রিয়া

সর্বশেষ হামলার পর এক্সে দেওয়া বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে, ইরানকে ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে বাধ্য করতে যেন দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়।

এর আগে ১৭ নভেম্বরের ড্রোন হামলার পর উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসিম মোহামেদ আল-বুদাইউই বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি বলেছিলেন, বাহরাইনের নিরাপত্তা, ভূখণ্ডগত অখণ্ডতা, স্থাপনা এবং দেশটিতে বসবাসরত নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত সব দেশের নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সদস্যদেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যেকোনো হুমকি মোকাবিলায় জোট ঐক্যবদ্ধ।

বাহরাইন হামলা মোকাবিলায় যে পদক্ষেপই নিক, জিসিসি তার প্রতি সমর্থন জানাবে বলেও জানিয়েছিলেন জোটের মহাসচিব।

সূত্র: আল-জাজিরা


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: