কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে বাতিল করলেন হবু বর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হবু স্ত্রীর সরকারি চাকরিটি স্থায়ী নয়—এ তথ্য জানার পর বিয়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এক যুবক। বাগদানের আয়োজনও বাতিল করেছে

2026-11-22T10:51:20+00:00
2026-11-22T10:51:20+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে বাতিল করলেন হবু বর
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫১ এএম 
কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে বাতিল করলেন হবু বর
হবু স্ত্রীর সরকারি চাকরিটি স্থায়ী নয়—এ তথ্য জানার পর বিয়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এক যুবক। বাগদানের আয়োজনও বাতিল করেছে তাঁর পরিবার। ভারতের এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি সামনে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের একটি পোস্টের মাধ্যমে। ‘হোয়েন ম্যাট্রিমনি এক্সপেকটেশনস ডোন্ট ম্যাচ রিয়্যালিটি’ শিরোনামের পোস্টে এক ব্যবহারকারী দাবি করেন, তাঁর এক বন্ধুর বিয়ের কথাবার্তা চলছিল একটি জীবনসঙ্গী খোঁজার অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়া এক নারীর সঙ্গে।

পোস্টে বলা হয়, ওই নারী একটি বেসরকারি কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি সরকারের একটি পদে কর্মরত থাকলেও চাকরিটি ছিল অস্থায়ী। তবে জীবনসঙ্গী খোঁজার অ্যাপে নিজের প্রোফাইলে চাকরির এই বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

ওই নারীর প্রত্যাশা ছিল, সম্ভাব্য জীবনসঙ্গীর নির্দিষ্ট পরিমাণ আয় থাকতে হবে। পাশাপাশি নিজের বাড়ি ও গাড়িও থাকতে হবে। তিনি লম্বা পাত্র পছন্দ করেন বলেও পোস্টে উল্লেখ করা হয়। অথচ ওই যুবকের উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি, যা তাঁর প্রোফাইলেই দেওয়া ছিল।

পোস্টদাতার দাবি, যুবকটি দেখতে সাধারণ হলেও পেশাগতভাবে বেশ সফল। তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী। দেশের একটি স্বনামধন্য কলেজ থেকে প্রকৌশলে ডিগ্রি নেওয়ার পাশাপাশি বিদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন। তাঁর ভালো ক্যারিয়ার ও স্বচ্ছল জীবন ছিল বলে পোস্টে উল্লেখ করা হয়।

দুই পরিবারের মধ্যে কথাবার্তা ভালোভাবেই এগোচ্ছিল। বাগদানের দিনক্ষণও ঠিক হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পাত্রপক্ষ জানতে পারে, হবু কনের সরকারি চাকরিটি স্থায়ী নয়। বিষয়টি জানার পরই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে যুবকের পরিবার।

ঘটনাটি রেডিটে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশের মতে, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সম্পর্কে চাকরির প্রকৃত অবস্থা গোপন করা বিশ্বাসের জায়গায় বড় ধরনের সংকট তৈরি করে। অন্যদিকে, কেউ কেউ একপক্ষের বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দিয়েছেন।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, বিয়ে বাতিল করে পাত্র সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, হবু কনে নিজের চাকরির অস্থায়ী অবস্থার কথা আগে জানাননি। আরেকজনের মতে, তথ্য গোপন করা এবং নিজের প্রত্যাশা নিয়ে অতিরিক্ত অনড় মনোভাব—দুটিই সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক।

আরেক ব্যবহারকারী লিখেছেন, বাগদান বাতিল করে পাত্রের পরিবার ঠিক করেছে। ওই নারীর প্রত্যাশাগুলো অধিকারবোধের প্রকাশ বলে মনে হয়েছে তাঁর কাছে। তবে চাকরির প্রকৃত অবস্থা শুরুতে না জানানোই ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: এনডিটিভি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: